Close Menu
    What's Hot

    একে অপরের প্রতি কতটা নির্ভরশীল রাশিয়া-চীন

    May 21, 2026

    ৮ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, নদীতে তলিয়ে গেল পাঁচ গার্ডার

    May 20, 2026

    ক্রেতাদের চাপ ও বিদ্যুৎ ব্যয় কমাতে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে ক্ষুদ্র উদ্যোক্তারা

    May 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
    ● সর্বশেষ

    আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

    December 6, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা দুই কারণেই সাবেক এই প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা তৃতীয় বারের মতো পেছানো হয়েছে।

    জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পরে যে কোনো দিনই উনাকে নেওয়া হবে।”

    বিএনপির একজন চিকিৎসক বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েক দিন একই জায়গায়তে আছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ম্যাডোমের শারীরিক অবস্থা ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত সেটাও বিবেচনায় নিতে হচ্ছে।

    বিএনপির একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও পরে সময়সূচিও পুনর্নির্ধারণ করে ৯ ডিসেম্বর করা হয়েছে। সেটি ঢাকা থেকে ১০ ডিসেম্বর ছেড়ে যাওয়ার প্রাথমিক সময় সূচি নির্ধারণ করা হয়েছে।

    গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সকালে লন্ডন নেওয়ার কথা ছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে যায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া।

    এরপর বিএনপির পক্ষ থেকে জানানো হয় সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এরপর শরীর সাপোর্ট করলে রোববার ফ্লাই করতে পারেন খালেদা জিয়া।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছিলেন, বিমান কখন ছাড়বে তা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।

    গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওইদিন থেকেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরই দেশের চিকিৎসক টিমের সাথে যুক্ত হন বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসরা।

    ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি ও চোখের সমস্যাসহ ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের মতো নানা জটিলতায় ভুগছেন।

    উন্নত চিকিৎসা খালেদা জিয়া লন্ডনযাত্রা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    একে অপরের প্রতি কতটা নির্ভরশীল রাশিয়া-চীন

    May 21, 2026

    ৮ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, নদীতে তলিয়ে গেল পাঁচ গার্ডার

    May 20, 2026

    ক্রেতাদের চাপ ও বিদ্যুৎ ব্যয় কমাতে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে ক্ষুদ্র উদ্যোক্তারা

    May 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    একে অপরের প্রতি কতটা নির্ভরশীল রাশিয়া-চীন

    May 21, 20260 Views

    Vladimir Putin চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর সফরের মাত্র চার দিন পর। বিশ্লেষকদের মতে,…

    ৮ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, নদীতে তলিয়ে গেল পাঁচ গার্ডার

    May 20, 2026

    ক্রেতাদের চাপ ও বিদ্যুৎ ব্যয় কমাতে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে ক্ষুদ্র উদ্যোক্তারা

    May 20, 2026
    Top Trending

    একে অপরের প্রতি কতটা নির্ভরশীল রাশিয়া-চীন

    May 21, 20260 Views

    Vladimir Putin চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর সফরের মাত্র চার দিন…

    ৮ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, নদীতে তলিয়ে গেল পাঁচ গার্ডার

    May 20, 20261 Views

    সুনামগঞ্জের তাহিরপুরে নির্মাণাধীন ‘শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু’র পাঁচটি গার্ডার ভেঙে যাদুকাটা নদীতে…

    ক্রেতাদের চাপ ও বিদ্যুৎ ব্যয় কমাতে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে ক্ষুদ্র উদ্যোক্তারা

    May 20, 20261 Views

    বাংলাদেশের রপ্তানিমুখী ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো এখন দ্রুত সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে। ব্যবসা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.