Close Menu
    What's Hot

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026

    বাংলাদেশ সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে লঙ্কান প্রধানমন্ত্রীর ফোন
    ● সর্বশেষ

    প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে লঙ্কান প্রধানমন্ত্রীর ফোন

    December 4, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঘূর্ণিঝড় ও বন্যার কারণে সৃষ্ট ভয়াবহ বিপর্যয়ের পর বাংলাদেশ থেকে জরুরি সহায়তা পাঠানোর জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনী আমারাসুরিয়া। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় লঙ্কান প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে ফোন করেন।

    ফোনালাপে প্রধানমন্ত্রী আমারাসুরিয়া বলেন, শ্রীলঙ্কার বিস্তীর্ণ এলাকায় শত শত মানুষের প্রাণহানি এবং ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় ও বন্যার পর বাংলাদেশের পক্ষ থেকে প্রদত্ত সহায়তা ও সংহতির জন্য প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

    অধ্যাপক ইউনূস ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি তার সমবেদনা এবং গভীর সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি শ্রীলঙ্কাকে এই সংকট মোকাবিলায় সহায়তা করার জন্য অতিরিক্ত জরুরি সহায়তা এবং দুর্যোগ-প্রতিক্রিয়া বিশেষজ্ঞ পাঠানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, যা কিছু প্রয়োজন তা করতে আমরা খুশি হবো।

    এর আগে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কায় গত বুধবার (৩ ডিসেম্বর) ১০ টন ত্রাণ সহায়তা পাঠায় বাংলাদেশ। এই সহায়তার মধ্যে ছিল তাঁবু, শুকনো খাবার, মশারি, ওষুধ, টর্চ লাইট, রেসকিউ হেলমেট এবং গাম বুটের মতো জরুরি সরঞ্জাম। বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল, সশস্ত্র বাহিনী বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ত্রাণ সামগ্রী নিয়ে দেশটির রাজধানী কলম্বোয় পৌঁছান।

    সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্প্রতি ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত এবং অন্তত দু’শতাধিক নিখোঁজ রয়েছেন। ২০ হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ লাখ ২৩ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

    ফোনালাপের সময়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। কথোপকথনকালে সিনিয়র সচিব এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক উপস্থিত ছিলেন। 

    ঘূর্ণিঝড় ও বন্যা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026

    বাংলাদেশ সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 20263 Views

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ সংবাদ…

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026

    বাংলাদেশ সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

    September 30, 2026
    Top Trending

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 20263 Views

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে…

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 20263 Views

    দেশের চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা…

    বাংলাদেশ সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

    September 30, 20261 Views

    বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.