সম্প্রতি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা প্রথমবার তার ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রকাশ করেছেন। তিনি পডকাস্টে অংশগ্রহণ করে এসব তথ্য সামনে এনেছেন। সেখানে তার স্বামী সৃজিত মুখার্জি-র সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে, মিথিলা বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন।

তবে এপার বাংলা ও ওপার বাংলায় গুঞ্জন রয়েছে, মিথিলা ও সৃজিতের সম্পর্ক ভাঙনের পথে। দীর্ঘ দূরত্বের (লং ডিসটেন্স) সম্পর্কের কারণে তাদের মধ্যে মানসিক দূরত্ব বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু সম্প্রতি প্রকাশিত হওয়া একটি ছবি সেই গুঞ্জনকে নতুন মোড়ে নিয়ে গেল। মিথিলাকন্যা আইরাসহ সৃজিতকে দেশের বাইরে ঘুরে বেড়াতে দেখা গেছে। যে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

সেই ছবিতে তাদের শীতের আমেজে লক্ষ করা গেছে। তিনজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। মিথিলা কালো রঙের একটি ওভার কোর্ট পরেন। সৃজিত কালো পোলো শার্টের সঙ্গে লাল জ্যাকেট পরেছিলেন আর ছোট্ট আইরাকে দেখা গেছে নেভি ব্লু শীত পোশাকে।

এর আগে মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয়, অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়—আপনি কী বলবেন? জবাবে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’

উনি কি এখনো আপনার স্বামী?—এমন প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ’। পাসপোর্টে তার নামটি আছে?—মাথা নেড়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ।’

২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা, আইরাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version