বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকায় টুর্নামেন্ট শুরুর সম্ভাবনা থাকলেও পূর্ব ঘোষণানুযায়ী সিলেটে দিয়ে উঠছে পর্দা।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল। সিলেট পর্বে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ২ জানুয়ারি পর্যন্ত চলবে।

এরপর দুদিনের বিরতি দিয়ে ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় পর্ব। বন্দরনগরীতেও হবে ১২টি ম্যাচ। এবারের আসরে সবচেয়ে কম ম্যাচ হবে ঢাকায়। প্লে-অফ ও ফাইনালসহ এখানে হবে ১১টি ম্যাচ।

চট্টগ্রাম পর্ব শেষে ১৩ ও ১৪ জানুয়ারি বিরতি কাটিয়ে ঢাকায় জমে উঠবে বিপিএলের উন্মাদনা। ২৩ জানুয়ারি আসরের ফাইনালের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। ফাইনালের পাশাপাশি এবার প্লে-অফের জন্যেও রাখা হয়েছে রিজার্ভ ডে।

Share.
Leave A Reply

Exit mobile version