Close Menu
    What's Hot

    সাঁথিয়ায় পশুর হাট নিয়ে সংঘর্ষের আশঙ্কা, প্রশাসনের ১৪৪ ধারা

    May 21, 2026

    দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা

    May 21, 2026

    নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন বিশ্ব মিডিয়ায়

    May 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ট্রলারসহ ২৮ বাংলাদেশি জেলে আটক করেছে ভারত
    ● সর্বশেষ

    ট্রলারসহ ২৮ বাংলাদেশি জেলে আটক করেছে ভারত

    December 2, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল থেকে বাংলাদেশি মাছ ধরার দুটি ট্রলার আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এসব ট্রলার থেকে মোট ২৮ জন বাংলাদেশি জেলেকে গ্রেফতার করা হয়েছে। আটক জেলেরা দুই ট্রলারে করে টানা ১৫ দিন সমুদ্রে ভাসমান অবস্থায় ছিলেন।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত রোববার রাতে ‘এফ বি আল্লাহ মালিক’ নামের একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে অভিযোগ উঠে। পরে ট্রলারের জেলেদের জিজ্ঞাসাবাদ শুরু করেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এই ঘটনায় নথিপত্র যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশি ট্রলার ও জেলেদের আটক করা হয়।

    সোমবার (১ ডিসেম্বর) সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা পুলিশের কাছে বাংলাদেশি ওই জেলেদের হস্তান্তর করা হয়। পুলিশ বলছে, আটক বাংলাদেশি জেলেরা সুস্থ আছেন।

    অন্যদিকে, দেশটির অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার এচেরলা মণ্ডলের মোসাভানিপেটা উপকূলের কাছে বাংলাদেশি ১৩ জেলেকে আটক করেছে শ্রীকাকুলাম জেলার উপকূলরক্ষী বাহিনী। প্রাথমিক তদন্তে জানা যায়, বাংলাদেশের ভোলা জেলার এই ১৩ জেলে সমুদ্রে মাছ ধরতে বের হন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ভুলবশত সমুদ্রসীমা অতিক্রম করে ট্রলারসহ ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন তারা।

    রোববার স্থানীয় জেলেরা মোসাভানিপেটা উপকূলের কাছে তাদের নৌকা নোঙর করার পর এই বাংলাদেশি জেলেদের দেখতে পান এবং তারা স্থানীয়দের কাছে সাহায্য চান। স্থানীয়রা প্রথমে অভুক্ত জেলেদের উদ্ধার করে খাবার, পানি, ওষুধ সরবরাহ করেন এবং পুলিশকে খবর দেন।

    খবর পেয়ে মেরিন পুলিশ সার্কেল ইন্সপেক্টর পি প্রসাদ রাও এবং স্থানীয় পুলিশের উপপরিদর্শক জি. লক্ষ্মণ রাও দ্রুত উপকূলে পৌঁছান।

    প্রাথমিকভাবে তাদের ভাষা ও পোশাক দেখে বাংলাদেশি বলে শনাক্ত করা হয়। ভাষাগত সমস্যার কারণে যোগাযোগের অসুবিধা হলেও স্থানীয় কয়েকজন জেলের সহায়তায় পুলিশ তাদের কাছ থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। মাঝ-সমুদ্রে গত প্রায় ১৫ দিন ধরে তারা ভাসছিলেন বলে জানিয়েছেন।

    পরে উপকূলরক্ষী বাহিনী এই জেলেদের আটক করে পরবর্তী তদন্তের জন্য কলিঙ্গপত্তনম থানায় হস্তান্তর করে। ভারতীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে কলিঙ্গপত্তনম থানা পুলিশ জানিয়েছে।

    আটক জেলেরা হলেন, সজীব (২১), জাহাঙ্গীর (৩৫), সাব্বির (২৫),  খোকন (৩২), মাকসুদ (৪০), মালিক (৮০), মো. ফারুক (৫৫), মাকসুদ (৫০), নাসির (৬৫), হেলাল (২৮), ফারুক (৫০), আলম (৪৬) ও শামীম (২১)। তাদের সবাই বরিশাল বিভাগের ভোলা জেলার বাসিন্দা।

    কলিঙ্গপত্তনম মেরিন সার্কেল ইন্সপেক্টর বি. প্রসাদ রাও বলেন, আমরা জানতে পেরেছি, মৎস্যজীবীরা বাংলাদেশি নাগরিক। ট্রলারে কারিগরি ত্রুটির কারণে তারা আন্তর্জাতিক সমুদ্র সীমা অতিক্রম করেছিলেন।

    তিনি বলেন, গত কয়েকদিন ধরে খাবারের অভাবে শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছেন ওই বাংলাদেশিরা। আমরা তাদের আটক করে প্রয়োজনীয় খাবার ও ওষুধ সরবরাহ করেছি এবং পরে মেরিন থানায় হস্তান্তর করেছি।

    ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে আমরা পরবর্তী পদক্ষেপ নেব বলেও জানান ওই কর্মকর্তা।

    বাংলাদেশি জেলে আটক ভারতীয় উপকূলরক্ষী বাহিনী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সাঁথিয়ায় পশুর হাট নিয়ে সংঘর্ষের আশঙ্কা, প্রশাসনের ১৪৪ ধারা

    May 21, 2026

    দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা

    May 21, 2026

    নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন বিশ্ব মিডিয়ায়

    May 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সাঁথিয়ায় পশুর হাট নিয়ে সংঘর্ষের আশঙ্কা, প্রশাসনের ১৪৪ ধারা

    May 21, 20260 Views

    পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায়…

    দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা

    May 21, 2026

    নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন বিশ্ব মিডিয়ায়

    May 21, 2026
    Top Trending

    সাঁথিয়ায় পশুর হাট নিয়ে সংঘর্ষের আশঙ্কা, প্রশাসনের ১৪৪ ধারা

    May 21, 20260 Views

    পাবনার সাঁথিয়ায় অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে…

    দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা

    May 21, 20262 Views

    Waker-Uz-Zaman বলেছেন, দেশের প্রয়োজনেই গত বছর সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে…

    নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন বিশ্ব মিডিয়ায়

    May 21, 20263 Views

    মাথায় সোনালী চুল আর ব্যতিক্রমী গায়ের রঙের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.