বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার নন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি আরও বলেন, আবেদন করলে এবং কমিশন অনুমোদন দিলে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, একই সঙ্গে প্রার্থী হওয়ার সুযোগও পাবেন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ইসি সচিব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে, না।
এরপর জানতে চাওয়া হয়, তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কি না। উত্তরে সচিব বলেন, করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়। ভোটার তালিকা নিবন্ধন আইনে এমনটা সুযোগ আছে বলেও জানান ইসিসচিব।
