Close Menu
    What's Hot

    ভিসা সাক্ষাৎকার নিয়ে আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস

    October 3, 2026

    বয়সের ভার থামাতে পারেনি, জীবনের পড়ন্ত বেলায় কোরআন শেখার পথে প্রবীণ শ্রমজীবীরা

    October 3, 2026

    এশিয়ান গেমসের ফাইনালে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানের সামনে ২১২ রানের লক্ষ্য

    October 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»‘আবুল সরকারকে মুক্তির দাবিতে চাপ সৃষ্টি করা হচ্ছে, আলেম সমাজ উদ্বিগ্ন’
    ● সর্বশেষ

    ‘আবুল সরকারকে মুক্তির দাবিতে চাপ সৃষ্টি করা হচ্ছে, আলেম সমাজ উদ্বিগ্ন’

    November 26, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগ তুলেছেন মানিকগঞ্জের আলেম–ওলামা ও তাওহিদী জনতার নেতৃবৃন্দ। বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ মন্তব্য করেন।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার আবুল সরকারের মুক্তির দাবিতে বিভিন্ন মহল চাপ সৃষ্টি করছে। এ সুযোগে একটি রাজনৈতিক গোষ্ঠী ইস্যুটিকে উসকে দিয়ে নির্বাচনের আগে মাঠ গরম করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

    এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুজীবুর রহমান।

    তিনি বলেন, একটি পালাগানের আসরে বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ সম্পর্কে যে অশালীন বক্তব্য দিয়েছেন, তা মুসলমান হিসেবে উচ্চারণ করাও লজ্জাজনক। ইসলামী মূল্যবোধ, সামাজিক নীতি এবং সংবিধান অনুযায়ী এটি গুরুতর অপরাধ।

    তিনি আরও বলেন, বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি হওয়ায় আবুল সরকার জামিনে মুক্ত হতে পারেন—এ নিয়ে আলেম সমাজে উদ্বেগ দেখা দিয়েছে।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেফাজতের সহ-আইন সম্পাদক ওমর ফারুক জানান, আমরা গান বা শিল্প-সংস্কৃতির বিরুদ্ধে নই। বাউলরা গান করুক—এতে আপত্তি নেই। কিন্তু ধর্মীয় বিষয় নিয়ে বিকৃতি, কটূক্তি বা ভুল ব্যাখ্যা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। অপরাধ করেছে একজন—তারই বিচার চাই।

    বক্তারা অভিযোগ করে বলেন, রোববার শহরে তাওহিদী জনতার নির্ধারিত রুটে শান্তিপূর্ণ মিছিল চলার সময় আবুল সরকারের অনুসারীরা হাইস্কুল মাঠসংলগ্ন এলাকায় জটলা পাকিয়ে ‘নীরব উসকানি’ সৃষ্টি করেন। তাদের উত্তেজিত আচরণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

    জেলা হেফাজতের নেতা মাওলানা মাহবুবুর রহমান দাবি করেন, বাউলদের পক্ষ থেকে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আলেম–ওলামাদের হয়রানি করা হলে মুরব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জেলা হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, হাসান মাহমুদ শরীফ, মাওলানা শামসুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা কারী ওবায়দুল্লাহ, তথ্য সম্পাদক দেওয়ান তানজিল আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল মতিন, সহ-আইন সম্পাদক ওমর ফারুক, সদর উপজেলা সভাপতি মুফতি আব্দুল করিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক রমজান মাহমুদ ও মাওলানা আনোয়ার হোসেন রিয়াদ প্রমুখ।

    উল্লেখ্য, গত রোববার সকালে তাওহিদী জনতার ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। একই সময় প্রেসক্লাব চত্বরে বাউল অনুসারীরা আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতি নেন। বেলা ১১টার দিকে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষে কয়েকজন আহত হন। পরে আহত বাউল শিল্পী আব্দুল আলীম মানিকগঞ্জ সদর থানায় অজ্ঞাত তাওহিদী জনতা সদস্যদের বিরুদ্ধে মামলা করেন।

    আবুল সরকার উদ্বিগ্ন মুক্তির দাবি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ভিসা সাক্ষাৎকার নিয়ে আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস

    October 3, 2026

    বয়সের ভার থামাতে পারেনি, জীবনের পড়ন্ত বেলায় কোরআন শেখার পথে প্রবীণ শ্রমজীবীরা

    October 3, 2026

    এশিয়ান গেমসের ফাইনালে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানের সামনে ২১২ রানের লক্ষ্য

    October 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ভিসা সাক্ষাৎকার নিয়ে আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস

    October 3, 20260 Views

    যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় সব তথ্য সঠিকভাবে উপস্থাপন করার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত…

    বয়সের ভার থামাতে পারেনি, জীবনের পড়ন্ত বেলায় কোরআন শেখার পথে প্রবীণ শ্রমজীবীরা

    October 3, 2026

    এশিয়ান গেমসের ফাইনালে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানের সামনে ২১২ রানের লক্ষ্য

    October 3, 2026
    Top Trending

    ভিসা সাক্ষাৎকার নিয়ে আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস

    October 3, 20260 Views

    যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় সব তথ্য সঠিকভাবে উপস্থাপন করার পরামর্শ…

    বয়সের ভার থামাতে পারেনি, জীবনের পড়ন্ত বেলায় কোরআন শেখার পথে প্রবীণ শ্রমজীবীরা

    October 3, 20260 Views

    সারাদিনের কর্মব্যস্ততা শেষে যখন চারপাশ ধীরে ধীরে নীরব হয়ে আসে, তখন সিরাজগঞ্জের…

    এশিয়ান গেমসের ফাইনালে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানের সামনে ২১২ রানের লক্ষ্য

    October 3, 20260 Views

    এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে বড় রানের রেকর্ড…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.