Close Menu
    What's Hot

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপিদের দায়িত্ব বণ্টন, শীঘ্রই প্রজ্ঞাপন জারি হবে
    ● সর্বশেষ

    লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপিদের দায়িত্ব বণ্টন, শীঘ্রই প্রজ্ঞাপন জারি হবে

    November 24, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 10 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ৬৪ জেলায় নির্বাচনকালীন দায়িত্ব নিশ্চিত করার জন্য পুলিশ সুপার (এসপি) লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দায়িত্ব পালনকারী ৬৪ জেলার এসপিদের ভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হবে। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৬৪ জেলার এসপিদের মধ্যে ১৫ জনকে বর্তমান পদ থেকে সরিয়ে নতুন ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

    এর পাশাপাশি বাকি ৪৯ জনকে তাদের বর্তমান জেলায় না রেখে অন্য জেলায় দায়িত্ব প্রদান করা হবে। এ জন্য আজ সোমবার প্রধান উপদেষ্টার উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়। সেখানেই ৬৪ এসপির মনোনয়ন দেওয়া হয়।

    এ বিষয়ে গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

    ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলির তদারকিতে গঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি এ বৈঠকটি করে। এ কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এ কমিটির সদস্যসচিব।

    এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি ও তার ওপরের পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দিয়ে থাকে।

    সূত্র জানায়, গত শনিবার বিকেল ৪টায় সভাটি হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকটিতে নির্বাচনকালীন এসপি নিয়োগের বিষয়ে আলোচনা হয়। এ সময় কারা হতে পারেন এসপি তাদের তালিকা ধরে আলোচনা করা হয় বলে জানা গেছে। অবশেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে লটারি হয়েছে বলে জানা গেছে। আগে থেকেই বলা হচ্ছিল, এবার লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেওয়া হবে।

    সূত্র মতে, ৬৪টি জেলাকে এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করা হয়। এর মধ্যে এ ক্যাটাগরিতে রয়েছে ২৭টি, বি ক্যাটাগরিতে ২৮ ও ৯টি জেলাকে সি ক্যাটাগরি করা হয়েছে। বর্তমানে যে ৬৪ জন এসপি দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে থেকে ১৫ জনকে বাদ দিয়ে নতুন যে ১৫ জন নিয়োগ পাবেন তাদের নিয়ে লটারি করা হয়। লটারিতেই নির্ধারিত হয় কে কোন জেলার এসপি হবেন। এই এসপিরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

    ৬৪ এসপি দায়িত্ব বণ্টন স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা বিবেচনার জন্য রাজ্য…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Top Trending

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 20262 Views

    চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার…

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 20263 Views

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির অভিযোগকে যুক্ত করে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.