Close Menu
    What's Hot

    নগর উন্নয়নে বাংলাদেশকে আরও ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    November 16, 2026

    চট্টগ্রামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই জেলেদের ৩০ ঘর

    November 16, 2026

    হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

    November 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ডাকসু নেত্রীর বাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণ
    ● সর্বশেষ

    ডাকসু নেত্রীর বাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণ

    November 20, 2025No Comments1 Min Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গান পাউডার দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে।

    বুধবার (১৯ নভেম্বর) রাতের দিকে ময়মনসিংহ মহানগরীর ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় কেউ হতাহত হয়নি, এবং রাফিয়ার পরিবারের সদস্যরা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। মুসাদ্দিক তার পোস্টে জানান, ‘ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।

    এদিকে আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাবি করা হচ্ছে, আগুনের ঘটনাটি ডাকসুর ওই নেত্রীর বাড়ির অগ্নিসংযোগের ভিডিও। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া বলে জানিয়েছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

    তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা আজ ভোরে রাফিয়ার বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে। ককটেল বিস্ফোরণ ঘটায়। বড়ধরনের কোন ক্ষতির ঘটনা ঘটেনি। বিভিন্ন মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে সেটি রাফিয়ার বাড়ি, এটি ভুয়া।

    ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইকবাল হায়দার হামলার ছবি দিয়ে ফেসবুকে লেখেন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ করেছে সন্ত্রাসী লীগ গোষ্ঠী।

    অগ্নিসংযোগ উম্মে উসওয়াতুন রাফিয়া ককটেল বিস্ফোরণ ছাত্রনেত্রী ডাকসু ঢোলাদিয়া ময়মনসিংহ হামলা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নগর উন্নয়নে বাংলাদেশকে আরও ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    November 16, 2026

    চট্টগ্রামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই জেলেদের ৩০ ঘর

    November 16, 2026

    হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

    November 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নগর উন্নয়নে বাংলাদেশকে আরও ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    November 16, 20260 Views

    দেশের নগর এলাকার অবকাঠামো ও নাগরিক সেবার মান উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত ৯৫ কোটি মার্কিন ডলার…

    চট্টগ্রামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই জেলেদের ৩০ ঘর

    November 16, 2026

    হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

    November 16, 2026
    Top Trending

    নগর উন্নয়নে বাংলাদেশকে আরও ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    November 16, 20260 Views

    দেশের নগর এলাকার অবকাঠামো ও নাগরিক সেবার মান উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত ৯৫…

    চট্টগ্রামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই জেলেদের ৩০ ঘর

    November 16, 20260 Views

    চট্টগ্রাম নগরীতে অগ্নিকাণ্ডে জেলেদের বসবাসের ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। সোমবার (১৬…

    হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

    November 16, 20260 Views

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.