Close Menu
    What's Hot

    দেনমোহর স্ত্রীর আইনগত অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়ানো যাবে না: হাইকোর্ট

    October 7, 2026

    সংস্কার ও রাজস্ব পরিকল্পনা নিয়ে আইএমএফের সঙ্গে সরকারের মতভেদ

    October 7, 2026

    যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সরকারের উচিত টার্গেট কিলিং ও অগ্নিসন্ত্রাসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা: জাপা
    ● সর্বশেষ

    সরকারের উচিত টার্গেট কিলিং ও অগ্নিসন্ত্রাসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা: জাপা

    November 19, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘জাতীয় পার্টি সবসময় সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, বোমাবাজি, মানুষ হত্যা ও সহিংসতার বিরুদ্ধে। সরকারের উচিত এসব নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

    আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    রুহুল আমিন হাওলাদার বলেন, ‘সারাদেশে সন্ত্রাস, হত্যা ও চাঁদাবাজির পাশাপাশি বেপরোয়া হারে বৃদ্ধি পেয়েছে টার্গেট কিলিং। রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ এর শিকার হচ্ছেন। এর সঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমাবাজি। এসব ঘটনার কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষের জীবন আজ মারাত্মকভাবে অনিরাপদ হয়ে পড়েছে। সাধারণ মানুষ তাদের স্বাভাবিক মৃত্যুরও নিশ্চয়তা পাচ্ছে না।’

    তিনি আরও বলেন, ডিএমপির তথ্য অনুযায়ী, শুধু রাজধানীতেই গত দশ মাসে ১৫৮ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর বাইরে চট্টগ্রামের রাউজান, খুলনা সহ দেশের প্রায় সব জেলা–উপজেলায় নিয়মিতই হত্যাকাণ্ড ঘটছে। পাশাপাশি ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, সিলেটসহ বিভিন্ন স্থানে ককটেল হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাগুলো মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে।

    মতবিনিময় সভায় আরও ছিলেন— জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো–চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নুরুল ইসলাম ওমর, সম্পাদকমণ্ডলীর সদস্য জিয়া উর রহমান বিপুল, সৈয়দ সিরাজুল আরেফিন মাসুম ও জামাল হোসেন।

    উল্লেখ্য, বগুড়া থেকে নির্বাচিত দুইবারের সাবেক এমপি নুরুল ইসলাম ওমর বুধবার আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

    এ সময় রুহুল আমিন হাওলাদার আরও বলেন, ‘পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে আর কাউকে ব্র্যাকেটবন্দি করতে দেব না। পল্লীবন্ধুপ্রেমী নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী জাতীয় পার্টি গড়ে তোলা হবে। জাতীয় পার্টিকে ছাড়া আগামীর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস রচনা সম্ভব নয়। যারা জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে সরাতে চায়, সময়ের ব্যবধানে তারাই একদিন দেশীয় রাজনীতি থেকে মুছে যাবে। জাতীয় পার্টির রাজনীতি দেশের সাধারণ মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত—এই দলের শেকড় এই মাটির অনেক গভীরে।’

    জাপা টার্গেট কিলিং দৃষ্টান্তমূলক শাস্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    দেনমোহর স্ত্রীর আইনগত অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়ানো যাবে না: হাইকোর্ট

    October 7, 2026

    সংস্কার ও রাজস্ব পরিকল্পনা নিয়ে আইএমএফের সঙ্গে সরকারের মতভেদ

    October 7, 2026

    যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

    October 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    দেনমোহর স্ত্রীর আইনগত অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়ানো যাবে না: হাইকোর্ট

    October 7, 20260 Views

    দেনমোহর আদায়ের জন্য স্ত্রীকে তালাক কিংবা স্বামীর মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে না। নিকাহনামায় নির্ধারিত…

    সংস্কার ও রাজস্ব পরিকল্পনা নিয়ে আইএমএফের সঙ্গে সরকারের মতভেদ

    October 7, 2026

    যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

    October 7, 2026
    Top Trending

    দেনমোহর স্ত্রীর আইনগত অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়ানো যাবে না: হাইকোর্ট

    October 7, 20260 Views

    দেনমোহর আদায়ের জন্য স্ত্রীকে তালাক কিংবা স্বামীর মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে…

    সংস্কার ও রাজস্ব পরিকল্পনা নিয়ে আইএমএফের সঙ্গে সরকারের মতভেদ

    October 7, 20260 Views

    অর্থনৈতিক সংস্কার, রাজস্ব আদায় এবং ঋণের শর্ত নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)…

    যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

    October 7, 20260 Views

    দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.