অসুস্থতার কারণে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ শাহজাহান হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে তাকে ভর্তি করা হয়।
জানা গেছে, বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং তার শ্যালক, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন।
বিএনপি নেতা হিরন আরো জানান, শনিবার বিকেলে জেলা শহর মাইজদীর বাসায় পেটে গ্যাসের কারণে শরীরে হার্ট রিডিং বেড়ে মোহাম্মদ শাহজাহান অসুস্থ হয়ে পড়েন।
এরপর তাকে মাইজদী প্রাইম হসপিটালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মোহাম্মদ শাহজাহানের শরীরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। কিছুক্ষণ পর তাকে বাসায় নিয়ে যাওয়া হবে। বর্তমানে তিনি ভালো আছেন।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মাহবুব আলমগীর আলো বলেন, ‘আমরা তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছি। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়া হতে পারে।
