Close Menu
    What's Hot

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শুক্রবার থেকে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
    ● সর্বশেষ

    শুক্রবার থেকে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

    November 13, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুক্রবার (১৪ নভেম্বর) থেকে শুরু করবেন দিনাজপুর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুর শিশু একাডেমিতে অনুষ্ঠিত জরুরি সভায় জেলা বিএনপি এই ঘোষণা দেয়।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে সভার আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

    সভায় জেলা বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করা, একই দিন প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ এবং আগামী কয়েকদিনের মধ্যে বিএনপিসহ সব অঙ্গ-সহযোগী সংগঠনের আরেকটি সভার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

    এর আগে জেলা সদরে অবস্থিত প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

    সভায় বেগম খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রেখে অনুষ্ঠান পরিচালনা করা হয়। একই সঙ্গে তার পক্ষে আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনের আয়োজন করার ঘোষণা দেওয়ায় অনুষ্ঠানে ডা. জাহিদ হোসেন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

    তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এটাকে আমরা ধন্যবাদ জানাই। এটাকে আমরা অভিনন্দন জানাই। কারণ এতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবং জনগণের অর্থের সাশ্রয় হবে এবং এটি একটি ফিজিবল উদ্যোগ। 

    জাহিদ হোসেন বলেন, জনগণ জাতীয় নির্বাচনে ভোট দিতে যাবে। জনগণ ভোট দিতে গেলে আলাদা ব্যালট পেপার থাকবে। এতে সময় ও অর্থের সাশ্রয় হবে। কাজেই এটিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা বলতে চাই এটিকে (সংসদ নির্বাচনের দিন গণভোট) নিয়ে যারা পানি ঘোলা করার চেষ্টা করছেন, তারা সঠিক কাজটি করছেন না। 

    তিনি বলেন, আপনারা (জামায়াতে ইসলামী) তো কোনো প্রস্তাবই দেন নাই এতদিন। এখন আপনারা শুরু করেছেন পিআর চাই। শুরু করেছেন উচ্চকক্ষে এটা চাই, ওটা চাই। আপনাদের কোনো প্রস্তাবনাই দেশের মানুষের কাছে ছিল না। এখন আপনারা হঠাৎ করে এ সমস্ত প্রস্তাব দিয়ে জল ঘোলা করে স্বৈরাচারের পথ প্রশস্ত করছেন। যাতে তারা ফিরে আসতে পারে।

    বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট চাওয়ার অনুরোধ জানিয়ে উপস্থিত নেতাকর্মীদের ডা. জাহিদ বলেন, তরুণ ভোটারদের মধ্যে কারও ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই। ১২ কোটি ভোটারের মধ্যে তরুণরাই ৪ কোটি। এই ভোটটা আমাদের খুব দরকার। তাদের কাছে কীভাবে পৌঁছানো যায় সেভাবে কাজ করতে হবে।

    তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে তারা (তরুণ ভোটাররা) প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে দেখে নাই। তার শুধু বেগম জিয়াকে আন্দোলন-সংগ্রাম করতে দেখেছে। কাজেই আমাদের কথাবার্তা, কাজকর্মে, চাল-চলন, অভিব্যক্তি সব কিন্তু এই ভোটাররা খেয়াল করবে। আমি কী করি, আমার-আপনার ব্যবহার কেমন, এটা মানুষ বিবেচনায় নেবে। কাজেই আমাদের যাতে মানুষ পছন্দ করে সেভাবে কাজ করতে হবে। মানুষ যাতে আমাদের ভালোবাসে, সেভাবে চলতে হবে। তাহলেই বিএনপি জয়ী হবে।

    দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পরিচালনায় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

    খালেদা জিয়া দলীয় ঘোষণা দিনাজপুর জেলা বিএনপি নির্বাচন ২০২৫ নির্বাচনী প্রচারণা বাংলাদেশ রাজনীতি বিএনপি রাজনৈতিক সংবাদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। পশ্চিম দিল্লির তিলক…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Top Trending

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 20263 Views

    এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এলো দুঃসংবাদ। অসুস্থতার কারণে টুর্নামেন্টে আর…

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 20264 Views

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.