দেশে সাম্প্রতিক অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সব স্টেশন, ট্রেন, রেললাইন এবং রেলসেতুসহ সংশ্লিষ্ট স্থাপনায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে রেল মন্ত্রণালয়।

বুধবার (১২ নভেম্বর) রেল মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, দুষ্কৃতকারীদের যেকোনো ধরনের নাশকতা বা ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেলওয়ের সব স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version