Close Menu
    What's Hot

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»১৩ নভেম্বর কোনো বাকশালপন্থিকে রাজপথে নামতে দেবো না: মামুনুল হক
    ● সর্বশেষ

    ১৩ নভেম্বর কোনো বাকশালপন্থিকে রাজপথে নামতে দেবো না: মামুনুল হক

    November 11, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূটি প্রতিহতের ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

    তিনি বলেন, বাহাত্তরের পরাজিত বাকশালপন্থিরা আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। ১৩ নভেম্বর কোনো বাকশালপন্থিকে বাংলার রাজপথে নামতে দেবো না। যদি কেউ নামার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবিলা করবো ইনশাআল্লাহ।

    মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে ৫ দাবিতে ৮টি রাজনৈতিক দলের সমাবেশে এসব কথা বলেন তিনি। মাওলানা মামুনুল হক বলেন, যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই। কোনো যুক্তি নেই। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করার ষড়যন্ত্র করছে।

    তিনি বলেন, আমরা পরিষ্কার ঘোষণা দিচ্ছি, রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি- প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে। বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না।

    মামুনুল হক বলেন, বাংলাদেশ আজ স্পষ্ট দুই ভাগে বিভক্ত। একভাগ বাহাত্তরের বাকশালপন্থি, আরেক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থি। আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা, সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন। হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষে, আর না হয় আপনি বাহাত্তরের বাকশালপন্থি।

    তিনি আরও বলেন, অনতিবিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি দিতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি দিতে হবে। এর ব্যত্যয় হলে জুলাই বিপ্লবপন্থিরা বরদাশত করবে না। আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মাড়িয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেবো না।

    এসময় হুঁশিয়ারি দিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়- যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষা প্রয়োগ করবো। সেই কর্মসূচিই ঘোষণা করবো ইনশাআল্লাহ।

    বাকশালপন্থি মামুনুল হক লকডাউন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 20260 Views

    কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে…

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Top Trending

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 20260 Views

    কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর…

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 20261 Views

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার ফিরে আসা…

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 20262 Views

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলসহ শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়ে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.