Close Menu
    What's Hot

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 2026

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জনগণই পারে নির্বাচনের মাধ্যমে দুই দলের অহংকার চূর্ণ করে দিতে : মঞ্জু
    ● সর্বশেষ

    জনগণই পারে নির্বাচনের মাধ্যমে দুই দলের অহংকার চূর্ণ করে দিতে : মঞ্জু

    November 11, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি ও জামায়াতকে ইঙ্গিত করে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দুটি রাজনৈতিক দলের ভোট এবং কর্মী বেশি; এই অহংকারে তারা দেশকে জিম্মি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। জনগণই পারে নির্বাচনের মাধ্যমে এই দুই দলের অহংকার চূর্ণ করে দিতে।

    জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, এসব দলের সংঘাতমুখী রাজনীতিকে আপনারা না বলুন।

    আজ ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানার উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এ সময় তিনি ঢাকা-৫ আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী লুৎফর রহমান আব্বাসীকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

    পুরাতন রাজনৈতিক দলগুলো গত ৫৩ বছরে দেশকে শুধু সংঘাত ও বিভেদের রাজনীতিই উপহার দিয়েছে বলে মন্তব্য করে মজিবুর রহমান মঞ্জু বলেন, কে জাতির পিতা, কে স্বাধীনতার ঘোষক, কে ভারত, পাকিস্তান বা আমেরিকার দালাল এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে তারা জাতিকে বিভক্ত করেছে। বাংলাদেশের মানুষ এখন সেই পুরোনো সংঘাতমুখী বিভেদের রাজনীতি আর দেখতে চায় না।

    মঞ্জু আরও বলেন, মানুষ এখন পরিবর্তনের রাজনীতি চায়। পুরাতন সংঘাতমুখী রাজনীতি জনগণ আর গ্রহণ করছে না। বিএনপি-জামায়াতসহ পুরোনো দলগুলো দেশকে সংঘাতময় পরিস্থিতিতে নিয়ে গেছে, যার ফলেই নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। হাসিনার গুম-খুন ও আয়নাঘরের নির্যাতন থেকে মুক্তির জন্য আমরা সবাই মিলে লড়েছি-বিএনপি, জামায়াত, হেফাজত, ছাত্ররা সবাই। লড়েছি যেন এই অপকর্ম আর না ঘটে, যেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার না হয়। আমরা লড়েছি আগের থেকে ভালো বাংলাদেশের জন্য। আমরা চাই জনগণের ভাগ্যের আমূল পরিবর্তন।

    তিনি আরও বলেন, আমরা একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করছি এমন একটি রাষ্ট্র যেখানে কেউ ফুটপাতে বসে বা ফুটপাতে কুকুরের সঙ্গে একসঙ্গে ঘুমতে বাধ্য হবে না। রাষ্ট্রের উপর জনগণের যে ন্যায্য দাবি রয়েছে তা বাস্তবায়ন করে জনগণের পাওনা ফিরিয়ে দেওয়া আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

    এবি পার্টির নীতির বিষয়ে তিনি বলেন, ব্যক্তি নির্ভর রাজনীতি থেকেই স্বৈরাচার জন্ম নেয়। যখন ব্যক্তি পতন ঘটে, তখন পুরো দলের পতন হয়। কিন্তু এবি পার্টি কোনো ব্যক্তি নির্ভর দল নয়, আমরা বিশ্বাস করি জনগণের ক্ষমতায়নে। এবি পার্টি সমস্যা সমাধানভিত্তিক রাজনীতি নিয়ে মাঠে নেমেছে, যার মূলনীতি হচ্ছে জনগণের সমস্যার সমাধান করা।

    সভায় আরও উপস্থিত ছিলেন– এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহসম্পাদক আজিজা সুলতানা, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, এবং কেন্দ্রীয় জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সহসম্পাদক রাশেদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক সুলতান আরিফসহ দলীয় নেতারা।

    নির্বাচন বিএনপি ও জামায়াত মঞ্জু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 2026

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 20260 Views

    আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের পর আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার…

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Top Trending

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 20260 Views

    আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের পর আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন…

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 20260 Views

    সিলেট মহানগরে কিশোর গ্যাং, মাদক এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিশেষ অভিযান…

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 20262 Views

    প্রায় দুই বছর পর কবর থেকে চাঁদপুরের আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খান…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.