রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিষয়টি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Share.
Leave A Reply

Exit mobile version