Close Menu
    What's Hot

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 2026

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শাপলা চত্বরে যখন লাশ পড়ছিল তখন বিএনপির কাউকে উঁকি মারতেও দেখা যায়নি
    ● সর্বশেষ

    শাপলা চত্বরে যখন লাশ পড়ছিল তখন বিএনপির কাউকে উঁকি মারতেও দেখা যায়নি

    November 10, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় ‘নিষ্ক্রিয়’ থাকায় বিএনপির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

    তিনি বলেছেন, ইসলামি যেসব দল রয়েছে তাদের মধ্যে সুন্নিরা লীগের সঙ্গে ছিল, কিন্তু হেফাজত বিএনপির সঙ্গে ছিল। হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে যখন লাশগুলো একের পর এক পড়ছিল তখন কিন্তু বিএনপির কাউকে উঁকি মারতেও দেখা যায়নি। শাপলায় আমার আলেম ভাইয়েরা শহীদ হন আর তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গুলশানে বসে ব্যাংকের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত ছিলেন। আলেমদের এটা বুঝতে হবে।

    রোববার (৯ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে ‘জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা’ শীর্ষক এক আলোচনাসভায় নাসীরুদ্দীন পাটোয়ারী এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের (এনএলএ) আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।

    ‘মদিনা ও মওদুদীর ইসলাম’ নিয়ে সাম্প্রতিক আলোচনার সূত্র ধরে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নতুন করে তারা আলোচনায় এনেছে- জামায়াতের ইসলাম মওদুদীর ইসলাম। তাদের ইসলাম মদিনার ইসলাম। মদীনার ইসলামে চাঁদাবাজি, দুর্নীতি কোথা থেকে আসলো? ফ্যাসিজম কোথায় পাইলেন, হাওয়া ভবন কোথা থেকে আসলো? মদিনার ইসলাম তো শান্তির সমাজের কথা বলে। মদিনার ইসলাম বাংলাদেশে কায়েম করতে চাইলে আগে একটু পড়ে নেবেন, দেখবেন জুলাই সনদের সঙ্গে কিছু মিল পাবেন।

    এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, কওমি আলেমদের সঙ্গে জামায়াতের দীর্ঘদিনের চলে আসা বিরোধের একটি হল নবীরা নিষ্পাপ এবং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এনসিপি তো এই দুটা মানি তাহলে হেফাজত এনসিপির সঙ্গে আসুক। আমাদের সঙ্গে কেন আসে না? ইসলামের নামে কতগুলো ব্যানার খুলে ইসলামকে বাংলাদেশে অবামাননা করা হয়। আলেমদের এসব বিষয়ে সতর্ক হতে হবে।

    নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, নতুন করে সমীকরণ সাজাচ্ছে- যেহেতু জামায়াত ওই দিকে ইসলামিক ব্লক গড়ছে, হেফাজতের আলেমদের নিয়ে ঘুরে ঘুরে ট্যাবলেট খাওয়ানো হচ্ছে যেন ইসলামের নাম দিয়ে নতুন করে ধানের শীষে ভোট দেয়।

    নাসীরুদ্দীন বলেন, এই বাংলাদেশে আমরা রক্ত দিতে এসেছি। আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে নির্বাচন করতে আর যাব না। আমরা জনগণের মধ্য থেকে এসেছি। জনগণের মধ্যে আবার যাব। অনেকে বলে এনসিসি নাকি চাঁদাবাজি করে। আরে এরা কত টাকা চাঁদাবাজি করছে? আপনাদের প্রত্যেকটা মানুষের যে চাঁদাবাজি করেছে এই টাকা এক করলে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্রে পরিণত করা যাবে।

    ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক এস. এম. আজমল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার প্রমুখ।

    নাসীরুদ্দীন পাটোয়ারী বিএনপি শাপলা চত্বর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 2026

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 20260 Views

    সড়ক পরিবহন খাতে অনিয়ম এবং অবৈধ চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন…

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 2026
    Top Trending

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 20260 Views

    সড়ক পরিবহন খাতে অনিয়ম এবং অবৈধ চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন…

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 20260 Views

    মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পূর্ব জাপানের চিবা ও ইবারাকি অঞ্চলে দুটি ভূমিকম্প…

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 20260 Views

    নাটোর রেলওয়ে স্টেশনে এক জার্মান নাগরিকের ব্যাগ চুরির ঘটনায় তৎপর হয়েছে পুলিশ।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.