Close Menu
    What's Hot

    গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিপাকে রাজধানীর সিএনজি চালকরা

    August 17, 2026

    হরমুজ নিয়ে অনড় ইরান, ফের কি যুদ্ধে জড়াবে ইরান-যুক্তরাষ্ট্র?

    August 17, 2026

    এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল: অর্থমন্ত্রী | ১৮০ দিনের কর্মসূচি নিয়ে সরকারের বক্তব্য

    August 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নির্বাচন আমরা ফেব্রুয়ারিতেই চাই : ফখরুল
    ● সর্বশেষ

    নির্বাচন আমরা ফেব্রুয়ারিতেই চাই : ফখরুল

    November 9, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশ থেকে আসা পণ্ডিতরা সংস্কারের নামে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন।

    রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলার হাট উচ্চবিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

    মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারি নির্বাচন; আমরা ফেব্রুয়ারিতেই চাই। ২৮ তারিখ থেকে একদিন দেরি হলেও জনগণ সেটা মেনে নেবে না। যারা নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে তারা নির্বাচনকে ভয় পায়, জনগণের রায়কে ভয় পায়।

    তিনি বলেন, দেশের বাইরে থেকে আসা পণ্ডিতরা গত এক বছর ধরে সংস্কারের নামে কালক্ষেপণের পর জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন। বিএনপি সংস্কারে রাজি ছিল; এই তো সেদিন প্রবল বৃষ্টির মধ্যে ছাতা ধরে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করলাম। কিন্তু সেই কমিটি সংস্কার প্রস্তাবনায় আমাদের নোট অব ডিসেন্ট উল্লেখ না রেখে প্রধান উপদেষ্টার কাছে তাদের মনগড়া প্রতিবেদন দিয়ে চলে গেলেন। এটা কী জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়?

    আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ‌‘ঢাকা লকডাউন’ নিয়েও কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা নয়াদিল্লিতে পালিয়ে থেকে দেশে লকডাউন দেওয়ার আস্ফালন দেখাচ্ছেন। আপনিই তো লকডাউনের মধ্যে নয়াদিল্লিতে পালিয়ে গিয়েছিলেন। দেশে এখন লকডাউন দেবেন কীভাবে? সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন। আমরা জানি, আপনার সেই সাহস নেই। বিদেশে বসে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন। অথচ এই দানব নিজের একটা ভুলও স্বীকার করেননি। হেলিকপ্টার থেকে এবং নিচ থেকে গুলির নির্দেশ দিয়ে গণহত্যা চালালেও নাকি কোনও হত্যা করেননি।

    রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিপাকে রাজধানীর সিএনজি চালকরা

    August 17, 2026

    হরমুজ নিয়ে অনড় ইরান, ফের কি যুদ্ধে জড়াবে ইরান-যুক্তরাষ্ট্র?

    August 17, 2026

    এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল: অর্থমন্ত্রী | ১৮০ দিনের কর্মসূচি নিয়ে সরকারের বক্তব্য

    August 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিপাকে রাজধানীর সিএনজি চালকরা

    August 17, 20260 Views

    রাজধানীতে আবারও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। বিশেষ করে উত্তরাসহ রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়…

    হরমুজ নিয়ে অনড় ইরান, ফের কি যুদ্ধে জড়াবে ইরান-যুক্তরাষ্ট্র?

    August 17, 2026

    এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল: অর্থমন্ত্রী | ১৮০ দিনের কর্মসূচি নিয়ে সরকারের বক্তব্য

    August 17, 2026
    Top Trending

    গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিপাকে রাজধানীর সিএনজি চালকরা

    August 17, 20260 Views

    রাজধানীতে আবারও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। বিশেষ করে উত্তরাসহ রাজধানীর…

    হরমুজ নিয়ে অনড় ইরান, ফের কি যুদ্ধে জড়াবে ইরান-যুক্তরাষ্ট্র?

    August 17, 20261 Views

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে ৬০ দিনের যুদ্ধবিরতি ছিল, তার নির্ধারিত সময়…

    এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল: অর্থমন্ত্রী | ১৮০ দিনের কর্মসূচি নিয়ে সরকারের বক্তব্য

    August 17, 20261 Views

    সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আমির…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.