Close Menu
    What's Hot

    সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণে দ্রুত পদক্ষেপের নির্দেশ

    August 22, 2026

    ৬ উইকেট নিয়েও সন্তুষ্ট নন শরীফুল, ম্যাকাই টেস্ট জিততে চান

    August 22, 2026

    হামলা হলে আগের চেয়েও বড় জবাব দেবে ইরান, সেনা মুখপাত্রের হুঁশিয়ারি

    August 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»‘হোন্ডাভর্তি গুণ্ডা, বস্তাভর্তি টাকা দিয়ে ভোট কেনা আর হবে না’
    ● সর্বশেষ

    ‘হোন্ডাভর্তি গুণ্ডা, বস্তাভর্তি টাকা দিয়ে ভোট কেনা আর হবে না’

    November 9, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘পুরনো দলগুলো বস্তাভর্তি টাকা আর হোন্ডাভর্তি গুণ্ডা নিয়ে আসবে, ভয় দেখিয়ে ভোট কিনে নিতে চাইবে। কিন্তু জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে—কারণ, শাপলার কলিই হবে নতুন বাংলাদেশের প্রতীক।’—এভাবেই আসন্ন নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

    শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মেহের আলী মোল্লাবাড়িতে আয়োজিত জনতার উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এ আয়োজনের আয়োজন করে রামগঞ্জ উপজেলা এনসিপি।

    মাহবুব আলম বলেন, ‘অনেক পুরনো রাজনৈতিক দল আবারও মাঠে নামবে। তারা অর্থ, সন্ত্রাস ও ধর্মের অপব্যবহার করে ভোট কেনার চেষ্টা করবে। কেউ বলবে, আমাদের ভোট না দিলে জান্নাতে যেতে পারবেন না। তাই ধর্মীয় ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজদের সঙ্গে থাকবেন না। তাদের ভোট দেবেন না।’

    তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের পরিবর্তনের একবার সুযোগ এসেছিল, কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। মুজিবীয় দুঃশাসন ও একদলীয় শাসন সেই স্বপ্নকে ধূলিসাৎ করেছে। ২০২৪ সালেও পরিবর্তনের সুযোগ এসেছে—এবার আমরা মাফিয়া ও দুর্নীতিবাজ কোনো দলকে সেই সুযোগ নষ্ট করতে দেব না। দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হবে।’

    এনসিপি নেতা মাহবুব আলম বিশ্বাস প্রকাশ করে বলেন, ‘আগামী নির্বাচনের ভোটই নির্ধারণ করবে আগামী ৫০ বছরের বাংলাদেশ কেমন হবে। শাপলার কলিই হবে নতুন বাংলাদেশের প্রতীক। এনসিপিই আগামী দিনের সরকার গঠন করবে।’

    এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাছুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী মাহবুবুর নবী টিটু, আরিফ সোহেল, হাছিবুর রহমান রাফি ও চন্ডিপুর ইউনিয়নের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

    বস্তাভর্তি টাকা ভোট হোন্ডাভর্তি গুণ্ডা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণে দ্রুত পদক্ষেপের নির্দেশ

    August 22, 2026

    ৬ উইকেট নিয়েও সন্তুষ্ট নন শরীফুল, ম্যাকাই টেস্ট জিততে চান

    August 22, 2026

    হামলা হলে আগের চেয়েও বড় জবাব দেবে ইরান, সেনা মুখপাত্রের হুঁশিয়ারি

    August 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণে দ্রুত পদক্ষেপের নির্দেশ

    August 22, 20260 Views

    দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের উদ্যোগ…

    ৬ উইকেট নিয়েও সন্তুষ্ট নন শরীফুল, ম্যাকাই টেস্ট জিততে চান

    August 22, 2026

    হামলা হলে আগের চেয়েও বড় জবাব দেবে ইরান, সেনা মুখপাত্রের হুঁশিয়ারি

    August 22, 2026
    Top Trending

    সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণে দ্রুত পদক্ষেপের নির্দেশ

    August 22, 20260 Views

    দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে নতুন…

    ৬ উইকেট নিয়েও সন্তুষ্ট নন শরীফুল, ম্যাকাই টেস্ট জিততে চান

    August 22, 20260 Views

    ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে বড় চাপের মুখে…

    হামলা হলে আগের চেয়েও বড় জবাব দেবে ইরান, সেনা মুখপাত্রের হুঁশিয়ারি

    August 22, 20260 Views

    ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হামলা হলে তার প্রতিক্রিয়া আগের তুলনায় আরও…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.