Close Menu
    What's Hot

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

    August 21, 2026

    ইরান যুদ্ধে অংশ নেওয়া রণতরি আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের পথে

    August 21, 2026

    শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নির্বাচিত রাষ্ট্রপতি

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»খালেদা জিয়ার প্রার্থিতা ঘোষণায় দিনাজপুর নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস
    ● সর্বশেষ

    খালেদা জিয়ার প্রার্থিতা ঘোষণায় দিনাজপুর নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস

    November 3, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষণার খবর শোনার পরপরই জেলা বিএনপির নেতাকর্মীরা আনন্দে মেতে ওঠেন। ঘোষণার সাথে সাথে তারা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে উল্লাস প্রকাশ করেন এবং একটি আনন্দ মিছিল বের করেন।

    সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার গুলশান কার্যালয়ে প্রাথমিকভাবে ২৩৭টি আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেন। এই তালিকায় দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামও অন্তর্ভুক্ত করা হয়।

    এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এ সময় তারা উল্লাস প্রকাশ করেন এবং স্লোগানে স্লোগানে দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা মুখরিত করে তোলেন।

    জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেনসহ সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা দলীয় কার্যালয়ে ছুটে আসেন। পরে নেতাকর্মীরা কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

    মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, আমি এই ঘোষণায় অত্যন্ত আনন্দিত। দেশনেত্রী এই আসন থেকে নির্বাচিত হলে আমাদের সম্মান বৃদ্ধি পাবে। তিনি সব ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

    জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ বলেন, বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ম্যাডামের পক্ষে কাজ করব এবং বিপুল ভোটের ব্যবধানে তাকে বিজয়ী করে নিয়ে আসব।

    জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক বলেন, খালেদা জিয়াকে দিনাজপুর সদর আসনে প্রার্থী ঘোষণা করায় আমরা খুবই আনন্দিত। আসন্ন নির্বাচনে আমরা তাঁকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ।

    উল্লাস খালেদা জিয়া গুলশান কার্যালয় দিনাজপুর-৩ প্রার্থিতা ঘোষণায় আনন্দ বিএনপি বিএনপি নেতাকর্মী মির্জা ফখরুল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

    August 21, 2026

    ইরান যুদ্ধে অংশ নেওয়া রণতরি আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের পথে

    August 21, 2026

    শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নির্বাচিত রাষ্ট্রপতি

    August 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

    August 21, 20261 Views

    মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার…

    ইরান যুদ্ধে অংশ নেওয়া রণতরি আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের পথে

    August 21, 2026

    শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নির্বাচিত রাষ্ট্রপতি

    August 21, 2026
    Top Trending

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

    August 21, 20261 Views

    মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব…

    ইরান যুদ্ধে অংশ নেওয়া রণতরি আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের পথে

    August 21, 20261 Views

    ইরানকে ঘিরে মার্কিন সামরিক অভিযানে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর দেশে ফিরছে…

    শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নির্বাচিত রাষ্ট্রপতি

    August 21, 20261 Views

    নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.