Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 2026

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
    ● সর্বশেষ

    মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ

    November 3, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তিনি যশোর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। শ্রাবণ বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

    সোমবার (৩ নভেম্বর) বিকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।

    এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।

    মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে। তিনি জানান, এ প্রার্থী পরিবর্তন হতে পারে।

    শ্রাবণের গ্রামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামে। উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম এবং সালেহা ইসলাম দম্পতির ছয় সন্তানের মধ্যে শ্রাবণ সবার ছোট। ২০০৩ সালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তিনি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র শ্রাবণ কিছুদিনের মধ্যেই ছাত্রদল কর্মী হিসেবে হল ও বিভাগের সহপাঠীদের মধ্যে পরিচিত মুখ হয়ে ওঠেন।

    শ্রাবণের বড় ভাই মুস্তাফিজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। কিন্তু ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বর্তমানে দল থেকে বহিষ্কৃত তিনি।

    এদিকে, তার আরেক ভাই মুজাহিদুল ইসলাম পান্না উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। এছাড়া ছোট ভাই আজাহারুল ইসলাম মানিক উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

    কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ছাত্রদল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষ প্রার্থী মনোনয়ন বিএনপি বিএনপি প্রার্থী তালিকা মির্জা ফখরুল যশোর-৬ সাবেক সভাপতি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 2026

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 20260 Views

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা দিয়ে ফেরার সময় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ…

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 20260 Views

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা দিয়ে ফেরার সময় বিএনপির নেতাকর্মীদের…

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 20261 Views

    পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিচিত ৭ নম্বর জার্সিতে এবার দেখা যাবে…

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 20262 Views

    সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.