Close Menu
    What's Hot

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 2026

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৮৭২

    September 22, 2026

    জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতের ‘ইনডেমনিটি আইন’ বিলুপ্ত করা হবে: রিজভী
    ● সর্বশেষ

    বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতের ‘ইনডেমনিটি আইন’ বিলুপ্ত করা হবে: রিজভী

    November 1, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিদ্যুৎ খাতে পূর্ববর্তী সরকারের প্রণীত ইনডেমনিটি আইনকে ‘চৌর্যবৃত্তির আইন’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই এই আইন বিলুপ্ত করবে।

    শনিবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘ক্যাব যুব সংসদ’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

    বিদ্যুৎ খাতের ‘ইনডেমনিটি আইন’ করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য। সেসময় বিদ্যুৎ খাতে লুটের ঝড় বয়েছিল, চৌর্যবৃত্তিকে আইনিকরণ করতে সেটা করা হয়েছিল। অবশ্যই এই আইন বিলুপ্ত করতে হবে। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে অবশ্যই এই আইন বিলুপ্ত করবে।

    রিজভী বলেন, নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর মানব সভ্যতাকে বাঁচাতে অত্যন্ত জরুরি, সেটা বিবৃতি দিয়ে বলার কিছু নেই। আমাদের প্রধান উপদেষ্টা কপ সম্মেলনে ‘থ্রি জিরো’র কথা বলেছেন। যার মধ্যে কার্বন শূন্যের কথা বলেছেন। অনেক দেশ সেখানে করতালির মাধ্যমে আমাদের সমর্থন জানিয়েছে।

    তিনি বলেন, এ বছর আমাদের নবায়নযোগ্য জ্বালানি কমেছে যেটা অত্যন্ত দুঃখজনক। ফ্যাসিবাদী আমলে জীবাশ্ম জালানির কথা বলেই টাকা হরির লুট করেছে। বিদ্যুৎ খাতের ৩ ভাগের এক ভাগ টাকা লুট হয়ে গেছে। সেখানে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন যে গণবিরোধী সরকার করবে না সেটাই সাভাবিক। এ ক্ষেত্রে কাঁচা টাকা পকেটে আসবে না বলেই তারা সেদিকে মনোযোগ দেননি।

    বিএনপির ৩১ দফায় পরিবেশবান্ধব পরিকল্পনার কথা উল্লেখ করে রিজভী বলেন, এখন প্রশ্ন হলো পরবর্তী সরকার কি করবে? আমাদের (বিএনপি) ইশতেহার এখনও না আসলেও দলের প্রধান তার ৩১ দফায় নবায়নযোগ্য জ্বালানির কথা বলেছেন। দেশকে পরিবেশবান্ধব করতে ২৫ কোটি গাছ লাগানো হবে এবং তা প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি অঙ্গীকার করেছেন। নদী-খাল-বিলসহ ২০ হাজার কিলোমিটার জলভূমি নাব্যতার কথা বলেছেন। এগুলোকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে।

    রিজভী নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে পরিকল্পনা প্রকাশের আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বলেন, “আমাদের সামাজিক ও অর্থনৈতিক পরিবেশকে বিবেচনা করে পরিবেশ রক্ষা করতে জ্বালানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য এই খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বর্তমান সরকার কিছু চুক্তি করেছে এবং কিছু পুরনো চুক্তি বাতিল করেছে। তবে এই সব চুক্তি অনুযায়ী পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন হবে, তা স্পষ্টভাবে জানানো প্রয়োজন।”

    আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার, ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান, ডাকসুর জিএস ও ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ এবং ‘ক্যাব যুব সংসদ’-এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    আইন বিলুপ্ত ইনডেমনিটি আইন ক্যাব যুব সংসদ চৌর্যবৃত্তির আইন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ রাজনীতি বিএনপি বিদ্যুৎ খাত রুহুল কবির রিজভী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 2026

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৮৭২

    September 22, 2026

    জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান

    September 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 20260 Views

    উচ্চগতির রেল যোগাযোগ ব্যবস্থায় নিজেদের সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে…

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৮৭২

    September 22, 2026

    জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান

    September 22, 2026
    Top Trending

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 20260 Views

    উচ্চগতির রেল যোগাযোগ ব্যবস্থায় নিজেদের সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। দেশীয়…

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১,৮৭২

    September 22, 20260 Views

    দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত…

    জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান

    September 22, 20260 Views

    আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদটি নতুন ভাষা ও বাক্যগঠনে পুনর্লিখন করা হলো।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.