বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় গেছেন। জানা গেছে, তাঁরা প্রধান উপদেষ্টার সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বিষয়’ নিয়ে বৈঠক করবেন।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈঠকটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।
জানা যায়, এটি প্রধান উপদেষ্টার কল অন কোনো বৈঠক নয়। তিন বাহিনীর প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন।
এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ আগে থেকেই তিন বাহিনীর প্রধানদের একটি বৈঠকের সিডিউল ঠিক করা ছিল। তবে আজকের বৈঠক কী বিষয়ে এবং কী আলোচনা হবে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
