Close Menu
    What's Hot

    হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল

    October 8, 2026

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 2026

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: মিজানুর রহমান আজহারী
    ● সর্বশেষ

    যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: মিজানুর রহমান আজহারী

    October 30, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের দেশে যতো বড় নেতা, দেখা যায় ততো বেশি দুর্নীতিগ্রস্ত এবং ততো বেশি টাকা পাচারের রেকর্ড তাদের নামে থাকে। তিনি আরও উল্লেখ করেন, যেখানে নেতাদের আমানতদার হওয়ার কথা, সেখানে সেই গুণাবলি এখন কমে গেছে।

    বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মিনার আয়োজিত সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি নেতৃত্বের গুণাবলি নিয়ে এ কথা বলেন।

    মিজানুর রহমান আজহারী বলেন, নেতা বলতে অন্যকে প্রভাবিত, ম্যানেজ করার ক্ষমতাকে বোঝায়।

    আমরা যদি অন্যকে কোনোভাবে প্রভাবিত করতে পারি, তাহলে আমরা নেতা হয়ে উঠতে পারি। আমাদের সমাজে বা রাষ্ট্রের সমস্যাগুলোর কারণ হচ্ছে অদক্ষ নেতৃত্ব। যদি যথাযোগ্য নেতৃত্ব তৈরি করতে পারতাম, তাহলে এই সমস্যাগুলো থাকত না।

    তিনি আরো বলেন, আমাদের দেশে অনেক কিছু পরিবর্তন করতে হবে।

    এই নতুন বাংলাদেশে একটা চমৎকার সময় এসেছে আর ৫৪ বছরেরও আমরা এ সুযোগ পাব না। এই জন্য আমাদের উচিত রাসূল (সা.) এর জীবনী থেকে শিক্ষা নেওয়া। আমাদের নেতাদের আমানতদার হতে হবে, নেতাকে আস্থার জায়গা তৈরি করে নিতে হবে। যেমন রাসূল (সা.) ধীরে ধীরে তা তৈরি করে নিয়েছিলেন।

    আমানতদারিতার প্রসঙ্গে রাসূল (সা.)-এর জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, হয়রত মুহাম্মদ (স.) নবুয়ত প্রাপ্তির আগে খাদিজা (রা.) সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতেন। খাদিজা (রা.) ইনভেস্ট করতেন আর ওনি (সা.) শ্রম দিতেন। ব্যবসার কাজে নবীজি (সা.) যখন সিরিয়ায় গিয়েছিলেন, তখন খাদিজা (রা.) তাঁর ব্যবসার আচরণ পর্যবেক্ষণের জন্য ওই কাফেলাতে মাইসারা নামে এক বিশ্বস্ত বান্ধবীকে পাঠান। পরে সিরিয়া থেকে ফিরে মাইসারা খাদিজা (রা.)কে নবীজি (সা.)-এর সততা ও আমানতদাদিতার এমন পজিটিভ কথা বলেন যে, খাদিজা (রা.) নবীজি (সা.)কে বিয়ে প্রস্তাব দেন। আমাদের নেতাদের এমনই সততা ও আমানতদার হতে হবে।

    ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সীরাত মাহফিলে সভাপতিত্ব করেন চবির আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। মাহফিলে আরো বক্তব্য দেন চবির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, আরবি বিভাগের সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুমতাজ উদ্দীন কাদেরী, অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হকসহ চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, মিনারের সভাপতি মোহাম্মদ আলী ও সহসভাপতি মোহাম্মদ পারভেজ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল

    October 8, 2026

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 2026

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল

    October 8, 20260 Views

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা…

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 2026

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026
    Top Trending

    হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল

    October 8, 20260 Views

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায়…

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 20261 Views

    সড়ক পরিবহন খাতে অনিয়ম এবং অবৈধ চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন…

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 20262 Views

    মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পূর্ব জাপানের চিবা ও ইবারাকি অঞ্চলে দুটি ভূমিকম্প…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.