দুই থেকে তিন দিনের মধ্যে বিএনপির হাইকমান্ড ২৫০টি আসনে দল মনোনীত প্রার্থীদের জন্য সবুজ সংকেত দিতে যাচ্ছে। নেতারা জানান, মাঠে দখল বজায় রাখতে অধিকাংশ আসনের প্রার্থী চূড়ান্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের ৮টি বিভাগের ৩০০ আসনের বিপরীতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান কয়েক দিনের মধ্যে শেষ হয়, যা সোমবার (২৭ অক্টোবর) রাতে সম্পন্ন হয়েছে।

দলের হাইকমান্ডারে সঙ্গে মতবিনিময় করেন সম্ভব্য প্রার্থীরা। শীর্ষ পর্যায় থেকে আসে নির্দেশনাও। ঐক্যবদ্ধ থাকলে যোগ্যদের মূল্যায়ন করার প্রতিশ্রুতিও ছিল দলটির শীর্ষ নেতাদের।

ঐক্য ধরে রেখে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের কঠোর বার্তাও দিয়েছে দলটির শীর্ষ নেতারা। দলের সিদ্ধান্তের বাইরে কেউ গেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে হাইকমান্ড বলছে, ঐক্য বিনষ্ট হলে সংকটে পড়বে দল।

দলের চেয়ারপারস বেগম জিয়ার ত্যাগকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম।

আর মনোয়ন প্রত্যাশীরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা একটি, ঐক্য ধরে রাখতে হবে প্রত্যেক কর্মীকে। প্রতিটি মানুষের কাছে ধানের শীষের ইমেজ ধরে রাখতে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। অনেক যোগ্য প্রার্থী থাকলেও আগামী দিনে যাকে নোমিনেশন দেয়া হবে, সবাইকে তার পক্ষে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিভেদ ঠেকানো এবং সতন্ত্র প্রার্থী যেনো কেউ না হয়, সেই বিষয়গুলো নিয়েই হাইকমান্ড বৈঠক করেছেন সম্ভব্য প্রার্থীদের নিয়ে।

চলতি মাসের মধ্যেই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ২০০ থেকে ২৫০ জনকে সবুজ সংকেত দেওয়া হবে বলে জানান হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, মাঠ দখল নিশ্চিত করতে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি।

Share.
Leave A Reply

Exit mobile version