Close Menu
    What's Hot

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিএনপির প্রস্তাবে ক্ষুব্ধ জামায়াত! নির্বাচন কমিশনকে ১৮ দফা দাবি পেশ
    ● সর্বশেষ

    বিএনপির প্রস্তাবে ক্ষুব্ধ জামায়াত! নির্বাচন কমিশনকে ১৮ দফা দাবি পেশ

    October 28, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ১৮ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে গণভোটের ব্যবস্থার কথাও জানানো হয়েছে।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টা ১০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনাররা। প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে দুপুর সোয়া ২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার।

    সংবাদ সম্মেলনে তিনি বিএনপির সাম্প্রতিক প্রস্তাবের কড়া সমালোচনা করেন। তার ভাষায়—“সংসদ নির্বাচনের চার মাস আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টের প্রবণতা দেখা যাচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, সরকারের নেওয়া সিদ্ধান্তে তারা যেন অটল থাকেন।”

    জামায়াত মনে করে, বিএনপির পক্ষ থেকে আরপিও সংশোধনী পরিবর্তনের দাবি তোলা ‘খুবই দুর্ভাগ্যজনক’। দলটির দাবি, এটি লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার এক অ্যালার্মিং দৃষ্টান্ত, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অশনি সংকেত।

    বিএনপি সম্প্রতি অভিযোগ করেছে যে কিছু ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “এসব অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। যেসব প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে জামায়াতের কোনো মালিকানাগত সম্পর্ক নেই।”

    এর আগে গত রোববার (২৬ অক্টোবর) বিএনপি জানায়, জোটবদ্ধভাবে নির্বাচন করলে দলগুলোকে নিজস্ব প্রতীকে ভোট দেওয়ার বাধ্যবাধকতা সংক্রান্ত আরপিও সংশোধনীর সঙ্গে তারা একমত নয়। আগের বিধান বহাল করার দাবিতে সিইসিকে চিঠি দেয় দলটি। বিএনপির মতে, এই সিদ্ধান্ত গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে।

    বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, “জোট করলেও ভোট দিতে হবে নিজস্ব প্রতীকে—এই সংশোধনীর সঙ্গে আমরা একমত নই। আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া জনগণের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন।”

    অন্যদিকে, জামায়াত দৃঢ় অবস্থান জানিয়ে বলেছে, সংশোধিত বিধান বহাল থাকলেই নির্বাচন আরও স্বচ্ছ হবে, এবং সেটিই ন্যায্য ও ভারসাম্যপূর্ণ পদক্ষেপ।

    জামায়াত নির্বাচন বিএনপি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা বিবেচনার জন্য রাজ্য…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 2026

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 2026
    Top Trending

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 20263 Views

    ট্রাফিক আইন ভঙ্গের পর আরোপ করা জরিমানা আদায়ে নতুন একটি পদ্ধতির কথা…

    চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

    September 29, 20262 Views

    চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার…

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা

    September 29, 20263 Views

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির অভিযোগকে যুক্ত করে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.