Close Menu
    What's Hot

    বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে খেলা স্বপ্নের মতো: হাইতি কোচ

    June 19, 2026

    যুক্তরাষ্ট্র–ইরান অনিশ্চয়তায় চাপে বৈশ্বিক ক্রিপ্টো বাজার

    June 19, 2026

    জরিমানা ছাড়াই বৈধ হওয়ার বা দেশ ছাড়ার সুযোগ দিচ্ছে আমিরাত

    June 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণে নতুন সিদ্ধান্ত
    ● সর্বশেষ

    প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণে নতুন সিদ্ধান্ত

    October 27, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখন থেকে তাদের অভিভাবকদের পছন্দ অনুযায়ী মোবাইল ব্যাংকিং মাধ্যমে প্রদান করা হবে। আগে এই টাকা শুধুমাত্র নগদ হিসেবে দেওয়া হতো। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আগের নগদের সঙ্গে থাকা একক চুক্তিটি বাতিল করেছে। পাশাপাশি, মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ, রকেট, উপায় এবং এমক্যাশের মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

    ফলে এখন থেকে উপবৃত্তি বিতরণে এমএফএস প্রতিষ্ঠানগুলোর সমান সুযোগ নিশ্চিত হবে।

    গত ২৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিতে বলা হয়, ডাক অধিদপ্তর ও ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেডের সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তিটি বাতিল করা হলো। অর্থ বিভাগের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য না থাকা ও নগদ লিমিটেড চুক্তিপত্রের সব শর্ত যথাযথভাবে পালন করতে না পারার কারণে চুক্তি বাতিল করা হয়েছে।

    এদিকে উপবৃত্তির টাকা বিতরণে সুষ্ঠুভাবে পরিচালনায় পরবর্তী করণীয় ঠিক করতে গত ১২ অক্টোবর মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং ১৩টি এমএফএস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২৬ অক্টোবর থেকে দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বিতরণের নির্দেশনা দেয়। ফলে এখন থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাবে অর্থ নিতে পারবেন।

    চিঠিতে উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে সুবিধাভোগী শিক্ষার্থীদের অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দ্বারা মোবাইল সিম ও এমএফএস হিসাব নিবন্ধন নিশ্চিত করতে বলা হয়।

    নতুন এই সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের জানানোর জন্য সবধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই চিঠিতে।

    উল্লেখ্য, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও শিক্ষার প্রতি তাদের আগ্রহ ধরে রাখতে উপবৃত্তি দেয় সরকার। বিগত সরকারের সময়ে চালু হওয়া এই বৃত্তি নগদ লিমিটেডের হিসাবের মাধ্যমে দেওয়া বাধ্যতামূলক করা হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে উঠে আসে, এতে বড়ধরনের অনিয়ম হয়েছে। জুলাই অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর নগদ লিমিটেডের উদ্যোক্তারা ধরা-ছোঁয়ার বাইরে চলে যান।

    এর পর নগদের দায়িত্ব নেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি সরকারি অর্থ বিতরণে স্বচ্ছতা আনতে নানা উদ্যোগ নেওয়া হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে খেলা স্বপ্নের মতো: হাইতি কোচ

    June 19, 2026

    যুক্তরাষ্ট্র–ইরান অনিশ্চয়তায় চাপে বৈশ্বিক ক্রিপ্টো বাজার

    June 19, 2026

    জরিমানা ছাড়াই বৈধ হওয়ার বা দেশ ছাড়ার সুযোগ দিচ্ছে আমিরাত

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে খেলা স্বপ্নের মতো: হাইতি কোচ

    June 19, 20260 Views

    বিশ্বকাপের গ্রুপ পর্বে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল–এর মুখোমুখি হওয়াকে “স্বপ্নের মতো” অভিজ্ঞতা বলে…

    যুক্তরাষ্ট্র–ইরান অনিশ্চয়তায় চাপে বৈশ্বিক ক্রিপ্টো বাজার

    June 19, 2026

    জরিমানা ছাড়াই বৈধ হওয়ার বা দেশ ছাড়ার সুযোগ দিচ্ছে আমিরাত

    June 19, 2026
    Top Trending

    বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে খেলা স্বপ্নের মতো: হাইতি কোচ

    June 19, 20260 Views

    বিশ্বকাপের গ্রুপ পর্বে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল–এর মুখোমুখি হওয়াকে “স্বপ্নের…

    যুক্তরাষ্ট্র–ইরান অনিশ্চয়তায় চাপে বৈশ্বিক ক্রিপ্টো বাজার

    June 19, 20260 Views

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়…

    জরিমানা ছাড়াই বৈধ হওয়ার বা দেশ ছাড়ার সুযোগ দিচ্ছে আমিরাত

    June 19, 20260 Views

    সংযুক্ত আরব আমিরাত বিদেশি নাগরিকদের জন্য একটি বিশেষ সুবিধা ঘোষণা করেছে, যেখানে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.