Close Menu
    What's Hot

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 2026

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বাংলাদেশিদের জন্য বড় সুখবর এলো জাপান থেকে
    ● সর্বশেষ

    বাংলাদেশিদের জন্য বড় সুখবর এলো জাপান থেকে

    October 27, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি নিয়ে আলোচনা করতে জাপানের ‘ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভস’ (এনবিসিসি)-এর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ২৩ সদস্যের এই প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

    ‘ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভস’ হলো ৬৫টিরও বেশি কোম্পানির একটি জাপানি ব্যবসায়িক ফেডারেশন। সম্প্রতি ফেডারেশনটি দক্ষ কর্মী নিয়োগের সুবিধার্থে একটি সমঝোতা স্মারক (এমওআই) সই করেছে বাংলাদেশ সরকারের সঙ্গে। এই চুক্তির লক্ষ্য জাপানে বাংলাদেশিদের প্রশিক্ষণ, সার্টিফিকেশন এবং কর্মসংস্থানের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করা।  এর মাধ্যমে আগামী পাঁচ বছরে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (টিআইটিপি) এবং স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার্সের (এসএসডব্লিউও) মতো কর্মসূচির আওতায় এক লাখের বেশি কর্মী নিয়োগ করা হবে।

    প্রতিনিধি দলের সদস্যরা জানান, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ধাপে আগামী বছর দুই হাজার দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। পরে ২০২৭ সালে ছয় হাজার ও ২০২৮ সালে ১৮ হাজার কর্মী নিয়োগ করার কথা রয়েছে।

    এর মধ্যে নির্মাণ খাত, সেবা খাত, অ্যাভিয়েশন খাত, গার্মেন্টস ও কৃষিতে সবচেয়ে বেশি কর্মী প্রয়োজন বলে জানান তারা। পাশাপাশি আগামী দিনে গাড়িচালক, অটোমোবাইল ও রিসাইক্লিং খাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়বে বলেও জানান তারা।

    বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের লক্ষ্যে খুলনা ও গাজীপুরের কাপাসিয়ায় দুটি প্রশিক্ষণ কেন্দ্রে সম্ভাব্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই এনবিসিসি প্রতিনিধি দলের সদস্যরা কেন্দ্র দুটি পরিদর্শন করেছেন। এ সময় প্রধান উপদেষ্টা কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে কোনো ঘাটতি রয়েছে কি না জানতে চান।

    প্রতিনিধি দলের প্রধান ন্যাশনাল বিজনেস সাপোর্ট কো-অপারেটিভ ফেডারেশনের (এনবিসিসি) চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, আমি গত মার্চ মাসে ট্রেনিং সেন্টার দুটি পরিদর্শন করেছিলাম। এবার এসে অবাক হয়েছি। সাত মাসের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। প্রশিক্ষণ নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। আমরা আশাবাদী আগামী বছরই দুই হাজার দক্ষ কর্মী নিয়োগ দিতে পারব।তবে, প্রশিক্ষকদের ভাষাগত দক্ষতায় উন্নতি করা গেলে আরও ভালো হতে পারে বলে জানান তিনি।

    ভাষাগত দক্ষতা অর্জনই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এ জন্য ভার্চুয়াল ক্লাস নেওয়া যেতে পারে। জাপান থেকে শিক্ষকরা অনলাইনে ক্লাস নেবেন। পাশাপাশি জাপান থেকে প্রশিক্ষকদের এখানে নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়া যায় কি না, সেটিও বিবেচনা করা যেতে পারে।’

    এ সময় বাংলাদেশের নারীদের পারদর্শিতা ও কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কেয়ারগিভিং সেক্টরে বাংলাদেশের নারীরা অনন্য। তারা অত্যন্ত যত্নশীল। ভাষাগত দক্ষতা ও অন্যান্য প্রশিক্ষণ পেলে বাংলাদেশের মেয়েরা জাপানের কেয়ারগিভিং সেক্টরে অনন্য ভূমিকা রাখবে।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রাথমিকভাবে কিছুটা কঠিন মনে হলেও বাংলাদেশের মেয়েদের একবার শিখিয়ে দিলে তারা নিজেরাই অন্যদের শেখাতে পারবে। একবার যাওয়া শুরু হলে অন্যরাও উৎসাহ পাবে।

    এনবিসিসি প্রতিনিধিরা জানান, আগামী কয়েকবছরে জাপানে চার লাখের বেশি দক্ষ নার্সের প্রয়োজন হবে। তারা বাংলাদেশ থেকে আরও বেশি নার্স নিয়োগের বিষয়ে বিবেচনা করবেন।

    NBCC কর্মসংস্থান চাকরির খবর জাপান জাপান ভিসা ড. মুহাম্মদ ইউনূস দক্ষ কর্মী প্রবাসী কল্যাণ বাংলাদেশ বাংলাদেশি কর্মী বিদেশে চাকরি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 2026

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 20262 Views

    ভবিষ্যতের করপোরেট ও প্রযুক্তি নেতৃত্ব গঠনে সফলভাবে সম্পন্ন হলো এক্সক্লুসিভ মাস্টারক্লাস ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’…

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 2026
    Top Trending

    করপোরেট নেতৃত্বে AI-এর ব্যবহার, সফলভাবে শেষ হলো ‘এআই ফার্স্ট ইন্ডাস্ট্রি লিডার’

    September 30, 20262 Views

    ভবিষ্যতের করপোরেট ও প্রযুক্তি নেতৃত্ব গঠনে সফলভাবে সম্পন্ন হলো এক্সক্লুসিভ মাস্টারক্লাস ‘এআই…

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 20263 Views

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে…

    পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা

    September 30, 20263 Views

    দেশের চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.