Close Menu
    What's Hot

    জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

    August 16, 2026

    রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

    August 16, 2026

    অনুকূল পরিবেশ নিশ্চিত না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

    August 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নির্বাচনের আগে অবৈধ টাকার লেনদেন বেড়ে যায়: দুদক চেয়ারম্যান
    ● সর্বশেষ

    নির্বাচনের আগে অবৈধ টাকার লেনদেন বেড়ে যায়: দুদক চেয়ারম্যান

    October 27, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, বিগত সরকারের পতনের অন্যতম কারণ ছিল দুর্নীতি। নির্বাচনের আগে মনোনয়ন বাণিজ্য ও অবৈধ টাকার লেনদেন বেড়ে যায়। এজন্য এখনই সতর্ক হতে হবে।

    সোমবার (২৭ অক্টোবর) চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে এদিনে সকাল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সাহিত্য মঞ্চে গণশুনানি অনুষ্ঠিত হয়।

    গণশুনানির আয়োজন করে দুদকের সমন্বিত ঝিনাইদহ জেলা কার্যালয়। এতে সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন দুদকের খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দীন আহম্মদ।

    শুনানিতে ৯৫টি অভিযোগের মধ্যে তাৎক্ষণিকভাবে ৩৩টি নিষ্পত্তি, ৭টি খারিজ এবং বাকি অভিযোগগুলো জেলা প্রশাসকের মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়।

    এসময় চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের জবাব দিতে গিয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহসিন আলী ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসসহ কয়েকজন কর্মকর্তাকে দুদক চেয়ারম্যান সতর্ক করেন।

    এছাড়া বিআরটিএ, রেজিস্ট্রার অফিস, খাদ্য বিভাগ, ওজোপাডিকো, বিএডিসি ও পৌরসভার বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দালালচক্রের অভিযোগও ওঠে শুনানিতে। বেশ কিছু অভিযোগ তাৎক্ষণিকভাবে যাচাইয়ের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান।

    ড. আবদুল মোমেন বলেন, চুয়াডাঙ্গায় গণশুনানিতে প্রাপ্ত অভিযোগগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। দুর্নীতির বিরুদ্ধে জনগণের অংশগ্রহণই আমাদের মূল লক্ষ্য। যেখানে অনিয়ম, সেখানেই দুদক কেউ ছাড় পাবে না।

    তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান, তদন্ত ও মামলা চলছে। দুর্নীতির মামলার অনেক আসামি দেশ ছেড়েছেন। যাদের অনেকে সীমান্ত পেরিয়ে পালিয়েছেন।

    গণশুনানিতে উপস্থিত ছিলেন- দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, খুলনা বিভাগীয় পরিচালক জালাল আহমেদ, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসেরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণ।

    অবৈধ টাকা দুদক চেয়ারম্যান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

    August 16, 2026

    রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

    August 16, 2026

    অনুকূল পরিবেশ নিশ্চিত না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

    August 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

    August 16, 20262 Views

    দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৬ আগস্ট)…

    রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

    August 16, 2026

    অনুকূল পরিবেশ নিশ্চিত না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

    August 16, 2026
    Top Trending

    জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

    August 16, 20262 Views

    দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।…

    রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

    August 16, 20262 Views

    ইউক্রেন সীমান্তের কাছে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোনকে গুলি করে ধ্বংস…

    অনুকূল পরিবেশ নিশ্চিত না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

    August 16, 20263 Views

    বাংলাদেশের পক্ষ থেকে অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় তাগিদ না পাওয়া…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.