Close Menu
    What's Hot

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 2026

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»পুরোদমে নির্বাচনী প্রচারণায় বিএনপি
    ● সর্বশেষ

    পুরোদমে নির্বাচনী প্রচারণায় বিএনপি

    October 25, 2025No Comments1 Min Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজপথের আন্দোলন পেছনে রেখে এখন পুরোদমে নির্বাচনী প্রচারণায় মনোযোগ দিয়েছে বিএনপি। রাষ্ট্র সংস্কারে প্রস্তাবিত ৩১ দফা নিয়ে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। জনদুর্ভোগ এড়াতে ঐতিহ্যবাহী মিছিল-মিটিংয়ের পরিবর্তে সামাজিক ও জনসম্পৃক্ত কর্মসূচিতে জোর দিচ্ছে দলটি।

    অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিগত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দলটিকে সহ্য করতে হয়েছে অসংখ্য নিপীড়ন ও জেল-জুলুম।

    তবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রস্তাবনা তুলে ধরছেন জনগণের মাঝে।

    জনদুর্ভোগ এড়াতে ছোট ছোট মতবিনিময় সভা, উঠোন বৈঠকসহ সামাজিক কর্মসূচিগুলোকে প্রাধান্য দিয়ে প্রচারণা করছেন সম্ভাব্য প্রার্থীরা।

    বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, মূল দলের সাথে সহযোগী সংগঠনের সমন্বয়ে পুরোপুরি নির্বাচনী মাঠে নেমে পড়েছেন তারা। সময় ঘনিয়ে আসার সঙ্গে বাড়বে জনসংযোগের পরিধি।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেন, সারাদেশে বিএনপি, ছাত্রদল ও যুবলদসহ সবাই মিলে প্রতিদিন গ্রামে গ্রামে যাচ্ছে, নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আমরা নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছি।

    নির্বাচনের সময় যতো কাছাকাছি আসবে প্রচার প্রচারণার আকার তত বাড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের।

    ৩১ দফা নির্বাচন ২০২৫ নির্বাচনী প্রচারণা বাংলাদেশ নির্বাচন বিএনপি ভোটার যোগাযোগ রাজনীতি রাজনৈতিক কর্মসূচি রাষ্ট্র সংস্কার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 2026

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 20260 Views

    সড়ক পরিবহন খাতে অনিয়ম এবং অবৈধ চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন…

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 2026

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 2026
    Top Trending

    সড়কে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি কাজ করবে: রিজভী

    October 8, 20260 Views

    সড়ক পরিবহন খাতে অনিয়ম এবং অবৈধ চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন…

    তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই ভূমিকম্প, নেই সুনামির শঙ্কা

    October 8, 20260 Views

    মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পূর্ব জাপানের চিবা ও ইবারাকি অঞ্চলে দুটি ভূমিকম্প…

    নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে পুলিশের অভিযান

    October 8, 20260 Views

    নাটোর রেলওয়ে স্টেশনে এক জার্মান নাগরিকের ব্যাগ চুরির ঘটনায় তৎপর হয়েছে পুলিশ।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.