ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ বাসার সামনে বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ নেতার নাম মফিজুর রহমান মুকুল, তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনের গেটে রিকশা থেকে নামার পরে পিঠে এবং কোমরে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি (মুকুল) পিঠে এবং কোমরে গুলিবিদ্ধ হয়েছেন।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি মেডিক্যালে পাঠানো হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শন করেছে। দোষীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version