বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত সংগঠনের জাতীয় বার্ষিক সভায় নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন নাম ঘোষণাকে স্বাগত জানিয়ে সংগঠনের নেতারা নতুন স্লোগানও উপস্থাপন করেন।

জানা যায়, চলতি বছর ২৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করে বাগছাস নামের ছাত্রসংগঠনটি। তবে ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে ভরাডুবির পর আত্মপ্রকাশের আট মাসের মাথায় সংগঠনটির নাম পরিবর্তন করা হলো।

Share.
Leave A Reply

Exit mobile version