৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করে।

পিএসসি সূত্রে জানা গেছে, পরীক্ষায় মোট ১,২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।

এবারের ৪৯তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল নির্দিষ্ট পেশাগত ক্যাডারগুলোর শূন্যপদ পূরণের জন্য। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসি জানায়, উত্তীর্ণদের তালিকা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে দেখা যাবে।

Share.
Leave A Reply

Exit mobile version