Close Menu
    What's Hot

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 2026

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া
    ● সর্বশেষ

    জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া

    October 17, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাক্ষরিত হতে যাওয়া জুলাই জাতীয় সনদ বাংলাদেশের জন্য নতুন একটা বিরাট মাইলফলক বলে মনে করেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের জুলাই সনদ নিয়ে বেগম জিয়ার এমন মনোভাবের কথা জানান তিনি।

    খালেদা জিয়ার কাছ থেকে জুলাই সনদ বিষয়ে কেমন প্রতিক্রিয়া পেলেন জানতে চাইলে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, আমাদের সঙ্গে বিস্তৃত কথা হয়নি। আমরা তো যেটা দেখেছি এবং তিনি (খালেদা জিয়া) যতটুকু বলেছেন, তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন যে, এ সনদ বাংলাদেশের জন্য নতুন একটা বিরাট মাইলফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আমরা এসেছি শুক্রবার (১৭ অক্টোবর) যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে, সেই অনুষ্ঠানের দাওয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে এ দাওয়াত পৌঁছে দিতে এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টার সালাম পৌঁছে দিতে। আমরা সবাই উনার আরোগ্য কামনা করি, তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে উঠেন।

    বদিউল আলম মজুমদার জানান, তিনি (খালেদা জিয়া)ও প্রফেসর ইউনূসকে সালাম জানিয়েছেন এবং আমাদের শুক্রবারের অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন।

    জাতীয় সংসদ ভবনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাত সাড়ে ৮টায় বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টার এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

    এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণপত্রটি হাসপাতালে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারের কাছে পৌঁছিয়ে দেন বলে জানান মনির হায়দার।

    খালেদা জিয়া জুলাই সনদ বিএনপি চেয়ারপারসন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 2026

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 20260 Views

    আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের পর আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার…

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Top Trending

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 20260 Views

    আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের পর আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন…

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 20260 Views

    সিলেট মহানগরে কিশোর গ্যাং, মাদক এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিশেষ অভিযান…

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 20262 Views

    প্রায় দুই বছর পর কবর থেকে চাঁদপুরের আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খান…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.