বিজ্ঞপ্তিতে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা (কয়েন) বৈধ মুদ্রা হিসেবে উল্লেখ করে, এসব মুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানানো থেকে বিরত থাকতে সকলকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স থেকে গণমাধ্যমে এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন। কিন্তু কাগজের নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রাই বৈধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব মুদ্রা নগদ লেনদেনে গ্রহণ না করা আইনবিরোধী। সর্বসাধারণকে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা স্বাভাবিকভাবে লেনদেনে ব্যবহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Share.
Leave A Reply

Exit mobile version