Close Menu
    What's Hot

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জুলাই সনদের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই : সালাহউদ্দিন
    ● সর্বশেষ

    জুলাই সনদের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই : সালাহউদ্দিন

    October 15, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই সনদের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বের মধ্যে স্বীকৃত হয় তেমন একটা ট্রেডিশনাল ইলেকশন করা আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে আমরা জুলাই জাতীয় সনদ যেটা প্রণয়ন করছি, তার সঙ্গে নির্বাচনের সম্পর্ক কী? আমি মনে করি জুলাই জাতীয় সনদের সঙ্গে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই।

    তিনি বলেন, সংস্কার পুরো জাতি চায়, আমরাও চাই। যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক- তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে। গণভোটের কথা আমরা বলেছি।

    জুলাই সনদে বিএনপি সই করবে কি না, সেই প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা জুলাই জাতীয় সনদ সবাই সই করবো। যেসব বিষয়ে ভিন্নমত আছে, নোট অব ডিসেন্ট আছে- এগুলো একদম পরিষ্কারভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে। কী কী বিষয়ে, কী কীভাবে নোট অব ডিসেন্ট আছে? কারণ নোট অব ডিসেন্ট দেওয়ার এখতিয়ারের জন্যই তো আমরা ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা করেছি। যদি তা না হতো তাহলে ঐকমত্য কমিশন যদি আমাদের প্রস্তাব দিতো, সেসব প্রস্তাবে যদি সবাই একমত হয়ে যেত তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না।

    তিনি বলেন, আমরা বলেছি গণভোটের মধ্য দিয়ে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিন সেই সম্মতিটা নেওয়া যায়। যার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের সব প্রস্তাব- যেগুলো ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে, নোট অব ডিসেন্টসহ সেটা বাস্তবায়ন হবে।

    বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, যারা নোট অব ডিসেন্ট দিয়েছে, সেটা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি জনগণের ম্যান্ডেট পায়- তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এখন একই রকম কথা সব নোট অব ডিসেন্ট দেওয়া দফাগুলোতে উল্লেখ থাকবে, সেটা আরও শক্ত হলো। এখন হলো কোন কোন বাহানায় কেউ কেউ সই করতে হয়তো চায়নি, সে সুযোগ আর থাকলো না, বা আমরা দিলাম না।

    জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় নির্বাচন ২০২৫ জুলাই সনদ নির্বাচন ও সংলাপ বাংলাদেশ রাজনীতি বিএনপি সংবাদ সালাহউদ্দিন আহমদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। পশ্চিম দিল্লির তিলক…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Top Trending

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 20263 Views

    এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এলো দুঃসংবাদ। অসুস্থতার কারণে টুর্নামেন্টে আর…

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 20264 Views

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.