ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ২০২৫ সালের সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এ বছর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে মোট ৩৯৮ জন নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি ব্যাংক
পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)
লোকবল নিয়োগ: ৩৯৮ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: ০১ জুলাই ২০২৫ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন ফি: অফেরতযোগ্য ২০০ টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য ৫০ টাকা)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি সাপেক্ষে দেশের সকল জেলার স্থায়ী নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Share.
Leave A Reply

Exit mobile version