Close Menu
    What's Hot

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

    September 22, 2026

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 2026

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জিহাদের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে: তারেক রহমান
    ● সর্বশেষ

    জিহাদের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে: তারেক রহমান

    October 9, 2025Updated:October 9, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বৃহস্পতিবার শহীদ জেহাদ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

    তারেক রহমান বলেন, ‘শহীদ জেহাদ দিবসে আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি।’

    ‘শহীদ নাজির উদ্দিন জেহাদ ৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম। রক্তমাখা ওই আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শহীদ জেহাদ পুলিশের বুলেট নিজের বুকে বরণ করে নেন। শাহাদাত বরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্ত স্রোতের ধারা বেয়েই সে বছর সংঘটিত হয় গণঅভ্যূত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের।’

    ‘স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিল। গণতন্ত্রকে পূন:প্রতিষ্ঠা এবং দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর দৃঢ়-প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে।’

    ‘গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। গণতন্ত্র মানে শুধুমাত্র নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। তাই শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করেই দেশী-বিদেশী অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ত্ব রক্ষা এবং গণতন্ত্র পূণরুদ্ধার করতে হবে।’

    এদিকে শহীদ জেহাদ দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক চিরস্মরণীয় নাম। শহীদ জেহাদ নিজেকে উৎসর্গ করেছেন গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে। তার এই মহিমান্বিত আত্মদানের ফলেই স্বৈরশাহী এরশাদের পতন হয়। শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা। নব্বইয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করে গণতন্ত্রের বিজয়ে তার অগ্রণী ভূমিকার জন্য জাতি হিসেবে আমরা গর্ববোধ করি।’

    ‘যে স্বপ্ন ও আশা নিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ সেদিন স্বৈরাচারীর বুলেট নিজের বুকে বরণ করে নিয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সব স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য। আর তাতেই শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মা শান্তি পাবে।

    জিহাদ তারেক রহমান বাস্তবায়ন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

    September 22, 2026

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 2026

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

    September 22, 20260 Views

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর বা…

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 2026

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 2026
    Top Trending

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

    September 22, 20260 Views

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে। ভারতের…

    প্রেমিকার বিয়ে অন্যত্র, হতাশ হয়ে কিশোরের আত্মহত্যা

    September 22, 20260 Views

    নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় হতাশ হয়ে মহসিন আল নাঈম…

    ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন বানাচ্ছে ভারত!

    September 22, 20260 Views

    উচ্চগতির রেল যোগাযোগ ব্যবস্থায় নিজেদের সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। দেশীয়…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.