Close Menu
    What's Hot

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 2026

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শিগগিরই একক প্রার্থীর সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন
    ● সর্বশেষ

    শিগগিরই একক প্রার্থীর সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন

    October 3, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে।

    শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জনের মতো প্রার্থীও আছে। বাছাইয়ের কাজ শেষে শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেব।

    এ সময় নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

    বিএনপির এই নেতা বলেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত হবে না, যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে। 

    গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে।

    তিনি বলেন, গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।

    বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। তবে, নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বিএনপি। এ বিষয়ে যা হবে তা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত।

    একক প্রার্থী ঘোষণা গুলশান সংবাদ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ নির্বাচন সংবাদ বিএনপি নির্বাচন ২০২৫ বিএনপির প্রার্থী তালিকা রাজনীতি আপডেট ২০২৫ সালাহউদ্দিন আহমদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 2026

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 20260 Views

    আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের পর আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার…

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Top Trending

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 20260 Views

    আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের পর আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন…

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 20260 Views

    সিলেট মহানগরে কিশোর গ্যাং, মাদক এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিশেষ অভিযান…

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 20262 Views

    প্রায় দুই বছর পর কবর থেকে চাঁদপুরের আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খান…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.