অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে চাঁদাবাজির প্রবণতা গত বছরের ৫ আগস্টের পর থেকে বাড়ছে।
তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার এই অবস্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক অঙ্গীকার ও একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের অভাবে চাঁদাবাজি প্রতিরোধ সম্ভব নয়।”
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো এখন দেড় টাকা, দুই টাকা নেওয়া হচ্ছে। গত বছরের ৫ অগাস্টার পর নানা পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে এবং আগে জাড়া ছিলো, তারাও চাঁদাবাজির পেছনে আছে। যারা চাঁদাবাজি করে, তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য।’
তিনি বলেন, ‘চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বাড়ছে। কিন্তু এটা থামানো আমার মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তীকালীন সরকার একে ধরো, ওকে ধরো নীতিতে নেই।’
এ সময় অর্থ উপদেষ্টা জানান, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে ৭ পার্সেন্টে নেমে আসবে।
