Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 2026

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দিল্লি-ঢাকার সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে : ফখরুল
    ● সর্বশেষ

    দিল্লি-ঢাকার সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে : ফখরুল

    September 29, 2025No Comments1 Min Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে দিল্লি ঢাকার সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে ভারত সমর্থন করেছে, যা উভয় পক্ষের জন্যই ক্ষতির কারণ হয়েছে।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।

    মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ষড়যন্ত্রে যাবেন, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তা-ই হয়েছে। আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে।

    এগুলো করে তারা নিজেদের ক্ষতিটা করেছে। অন্য কাউকে কিছু করতে হয়নি। তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে।’

    বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা নির্ভর করবে ভারতের ওপরে।

    ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াবে শুধু বড় দাদা না হয়ে, বন্ধু হয়ে সমস্যা সমাধান যদি করে কিছুই, সেটা হবে। আমরা সব দেশের সঙ্গেই বন্ধুত্ব করতে চাই।’

    তিনি বলেন, ‘আমরা সব দেশের সঙ্গে কথাবার্তা বলছি, যাচ্ছি, আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে তাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ তো ছিল। কিন্তু ভারতের ওপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে একটা জায়গায় আসবে।

    অভ্যন্তরীণ রাজনীতি দিল্লি ঢাকা সম্পর্ক ফখরুল বক্তব্য বাংলাদেশ রাজনীতি বিএনপি ভারত বাংলাদেশ ভারত হস্তক্ষেপ ভোটারবিহীন নির্বাচন মির্জা ফখরুল রাজনৈতিক মন্তব্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 2026

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 20262 Views

    চলমান সংঘাতের অবসান এবং নতুন করে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান।…

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 20262 Views

    চলমান সংঘাতের অবসান এবং নতুন করে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি…

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 20261 Views

    কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার…

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 20262 Views

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’—এভাবেই ক্ষোভ ও হতাশা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.