Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 2026

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সরকার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে
    ● সর্বশেষ

    সরকার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে

    September 28, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২০২৬ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য সরকার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। হজযাত্রীদের সুবিধা ও আবাসন ব্যবস্থার মান অনুযায়ী এসব প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা এবং সর্বোচ্চ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

    রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্যাকেজ ঘোষণা করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

    উপদেষ্টা জানান, হজ প্যাকেজ-১ (বিশেষ)— এ হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গণ থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজীদের আবাসন সুবিধা দেওয়া হবে। এটাচড ৬ বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ৫ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি+ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লক্ষ ৯০ হাজার ৫৯৭ টাকা।

    হজ প্যাকেজ-২ হজ প্যাকেজ-১ এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গণ থেকে ১.২ কিলোমিটার থেকে ১.৮ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজীদের আবাসন সুবিধা দেওয়া হবে। এটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লক্ষ ৫৮ হাজার ৮৮১ টাকা।

    এছাড়া, হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ এ নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় ২ ও ৩ সিটের রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে। হজযাত্রীদের সৌদি আরব অবস্থানকাল হবে সাধারণত ৩৫ থেকে ৪৭ দিন। তবে শর্ট প্যাকেজে সৌদি আরবে অবস্থানকাল হবে ২২ থেকে ৩০ দিন।

    হজ প্যাকেজ-৩ একটি সাশ্রয়ী প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের আবাসন হবে মক্কার আজিজিয়া এলাকায় এবং মদিনার মারকাজিয়া এলাকার বাইরে। একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতে এসি বাসের ব্যবস্থা থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ১৬৭ টাকা।

    উপদেষ্টা বলেন, এই প্যাকেজটি সরকারি মাধ্যমে হজযাত্রীদের জন্য নতুন সংযোজন। এর আগে কখনও সরকারি মাধ্যমে হাজীদের জন্য আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়নি। তবে সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী তিনটি দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মালয়েশিয়ার হজযাত্রীদেরকে বহু বছর ধরে আজিজিয়া এলাকাতেই রাখা হয়। এছাড়া, আমাদের দেশের হজযাত্রীদেরকে দীর্ঘ বছর যাবৎ যে এলাকায় রাখা হতো এই এলাকার হোটেল বা বাড়িগুলো সৌদি সরকার ভেঙে ফেলেছে। এ কারণে আগামীতে আমাদের দেশের হজযাত্রীদেরকে আজিজিয়া এলাকায়ই রাখতে হবে।

    এদিকে, হজ এজেন্সিসমূহের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। সরকার কর্তৃক অনুমোদিত এই প্যাকেজটি গ্রহণ করে এজেন্সিসমূহ অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। প্রত্যেক হজযাত্রীর খাবার বাবদ প্রতিদিন ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল ব্যয় হতে পারে। সে অনুসারে বেসরকারি প্যাকেজের যাত্রীদের খাবারের জন্য প্রয়োজনীয় টাকা সঙ্গে নিতে হবে এবং নিজ দায়িত্বে খাবার ক্রয় করতে হবে।

    ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ হজ খবর সরকার ঘোষিত হজ প্যাকেজ হজ ২০২৬ হজ প্যাকেজ ২০২৬ হজ প্যাকেজ খরচ হজ ফি হজ ব্যয় হজ রেজিস্ট্রেশন হজযাত্রা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 2026

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 20260 Views

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা দিয়ে ফেরার সময় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ…

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 20260 Views

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা দিয়ে ফেরার সময় বিএনপির নেতাকর্মীদের…

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 20261 Views

    পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিচিত ৭ নম্বর জার্সিতে এবার দেখা যাবে…

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 20262 Views

    সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.