Close Menu
    What's Hot

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সংসদ নির্বাচনে ১ লাখ সেনা মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
    ● সর্বশেষ

    সংসদ নির্বাচনে ১ লাখ সেনা মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    September 24, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে মোতায়েন থাকবে ১ লাখ সেনাসদস্য। পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনীসহ সব ধরনের বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণই নির্বাচনের মূল শক্তি। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন তা কেউ আটকাতে পারবে না। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই বিষয়ে কিছু আলোচনা হয়েছে। বিভিন্ন ধরনের পরামর্শও এসেছে। এসব বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হবে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।

    তিনি আরও বলেন, নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে জনগণের ওপর। জনগণই আসল শক্তি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মতৈক্য হয়, তবে সেটি ইতিবাচক হবে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের আইন ও ব্যবস্থাপনারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় নির্বাচনের জন্য ইতোমধ্যে প্রশিক্ষণ শুরু হয়ে গেছে, সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনা আছে, নির্বাচনের সময় তা এক লাখে উন্নীত হবে। নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ সবাই মাঠে থাকবে।

    সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচনে প্রভাব ফেলবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ত্র উদ্ধারে পুলিশের সফলতা অনেক। ইতোমধ্যে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার হয়ে যাবে।

    সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আজ ঢাকায় মিছিল হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের আইনের আওতায় আনতে। তারা সহজে জামিন না পায়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, সবাই মাঠে নামবে। তবে ছোটখাটো এসব (ছাত্রলীগের) মিছিল আর হবে না।

    আসন্ন দুর্গাপূজা সম্পর্কে বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হবে বলে আমরা আশা করছি। কোনো জায়গায় বড় ধরনের কোনো সমস্যা নেই। দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, এ জন্য এর পবিত্রতা রক্ষা করা জরুরি। আমি অন্যান্য ধর্মের মানুষদেরও অনুরোধ করছি, তারা যেন সহযোগিতা করেন, যাতে পূজার আয়োজন শান্তিপূর্ণভাবে হয় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা পায়।

    আইনশৃঙ্খলা ত্রয়োদশ জাতীয় নির্বাচন নৌবাহিনী বাংলাদেশ নির্বাচন বিমানবাহিনী সংসদ নির্বাচন ২০২৫ সেনা মোতায়েন স্বরাষ্ট্র উপদেষ্টা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 20261 Views

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার ফিরে আসা নিয়ে রাজনৈতিক অঙ্গনে…

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 2026
    Top Trending

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 20261 Views

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার ফিরে আসা…

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 20262 Views

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলসহ শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়ে…

    রূপপুরে সেফটি ভালভের জটিলতা কাটল, জ্বালানির প্রথম চালান আসছে

    October 1, 20263 Views

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.