Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 2026

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের সুখবর
    ● সর্বশেষ

    ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের সুখবর

    September 18, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের আয়োজিত কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের জন্য দৈনিক ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, চাকরির গ্রেড অনুসারে প্রতিদিন সর্বনিম্ন ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত ভাতা পাবেন প্রশিক্ষণার্থীরা।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। যুগ্ম-সচিব মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত পরিপত্রে ভাতা প্রদানের ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নবম গ্রেড থেকে তার ওপরের পর্যায়ের কর্মচারীরা কেন্দ্রে অবস্থানকালে ৮০০ টাকা এবং মাঠে সংযুক্তকালীন ১ হাজার টাকা ভাতা পাবেন। এ ছাড়া দশম গ্রেড থেকে তার নিচের পর্যায়ের কর্মচারীদের জন্য কেন্দ্রে অবস্থানকালে ৬০০ টাকা এবং মাঠে সংযুক্ত থাকার সময় ৭০০ টাকা ভাতা ধরা হয়েছে।

    এ খাতে বরাদ্দ করা অর্থ থেকে ব্যয় নির্বাহ করতে হবে। এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।ব্যয়ে যাবতীয় আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে।নিজস্ব রিসোর্স সিলিংয়ের (সম্পদের সর্বোচ্চ ব্যবহার) মধ্যে ব্যয় নির্বাহ করতে হবে।ব্যয়ে কোনো আর্থিক অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

    এর আগে, গত ১৪ আগস্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সে সময় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উভয়ের ভাতা বাড়ানো হয়। প্রশিক্ষার্থীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ আর প্রশিক্ষকদের ভাতা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তর আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনার জন্য বক্তার সম্মানী ও প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে।

    সেই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ঘণ্টার সেশনে তৃতীয় গ্রেড বা যুগ্ম-সচিব ও তার ওপরের পর্যায়ের কর্মচারীর প্রশিক্ষণ সম্মানী ৩ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়। আর চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপ-সচিব এবং তার নিম্ন পর্যায়ের কর্মচারীদের ভাতা নির্ধারণ করা হয় ৩ হাজার টাকা।

    অপরদিকে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে গ্রেড-৯ থেকে এর ওপরের পর্যায়ের কর্মচারীদের প্রতিদিন ভাতা নির্ধারণ করা হয় ১ হাজার ২০০ টাকা। গ্রেড-১০ থেকে তার নিম্ন পর্যায়ের কর্মচারীর জন্য তা হয় ১ হাজার টাকা।

    প্রজ্ঞাপনে কয়েকটি শর্তের কথা বলা হয়। এর মধ্যে রয়েছে –

    মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরগুলোর শুধু নিজ নিজ দপ্তরের কর্মচারীদের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য এটি প্রযোজ্য হবে। মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর আয়োজিত প্রশিক্ষণের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না প্রশিক্ষণের ব্যাপ্তিকাল দিনব্যাপী না হলে দুপুরের খাবার বাবদ কোনো ব্যয় করা যাবে না।প্রকল্পের আওতায় প্রশিক্ষণের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।গ্রেড বলতে মূল গ্রেড বুঝাবে।আদেশ জারির তারিখ থেকে পুনর্নির্ধারিত হার কার্যকর হবে। 

    অর্থ মন্ত্রণালয় প্রশিক্ষণ কোর্স ভাতা প্রশিক্ষণ ভাতা ২০২৫ বাংলাদেশ সরকার ভাতা বাড়ানো সরকারি কর্মচারী ভাতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 2026

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 20263 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই আগ্রহ রয়েছে বলে…

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 20263 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই…

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 20262 Views

    গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে দারুণ এক রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।…

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 20262 Views

    ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী প্যাট্রিক ব্রাঁকো রুইভি চলতি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.