Close Menu
    What's Hot

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম
    ● সর্বশেষ

    হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

    September 17, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিতে গিয়েছেন।

    নাহিদ ইসলাম এরআগে জানান, দুই দিনের মধ্যেই তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তার সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা থাকলেও, একই মামলায় সাক্ষ্য দেওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর স্টেট ডিফেন্স আইনজীবীর জেরা শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি।

    বুধবার ট্রাইব্যুনালে মাহমুদুর রহমানের জবানবন্দি ও তার ওপর দুই দিনব্যাপী জেরা শেষ হওয়ার পর প্রসিকিউশন পক্ষ জানায়, আজই নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়া হবে।

    চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এখন নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়েই এই মামলার সাক্ষ্যগ্রহণ অধ্যায় সমাপ্ত হবে।’

    জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে দায়ের হওয়া এই মামলাটি বর্তমানে বিচারকার্যের প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

    সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে এসেছে। আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা, কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা।

    গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন।

    আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার রয়েছে। সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

    দ্যা পলিটিক্স টুডে/ মিক

    ট্রাইব্যুনাল নাহিদ ইসলাম হাসিনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত দর…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Top Trending

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 20263 Views

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু…

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 20262 Views

    যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মিডটার্ম নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.