Close Menu
    What's Hot

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»‘আ.লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল, আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে’
    ● সর্বশেষ

    ‘আ.লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল, আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে’

    September 16, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ অতীতে অন্যায়-অত্যাচার, দখল ও নির্যাতন ছাড়া কোনো কাজ করেনি। তারা জনগণের সম্পদ দখল করেছে, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করেছে, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্যাতন করেছে। সেই কারণেই আজ তারা জনসম্মুখে আসতে লজ্জা পাচ্ছে। ’

    তিনি বলেন, ‘আমাদের অবস্থা আরও খারাপ হবে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারত চলে যেতে পেরেছে, সীমান্ত তাদের জন্য খোলা ছিল। কিন্তু বিএনপির জন্য কোনো ভারত নেই। আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে।’

    চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভায় সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সরওয়ার আলমগীর আরও বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি বা অন্যায় করে, তবে তা বরদাস্ত করা হবে না। ’

    তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাকে জানাবেন, আমি নিজেই বাদী হয়ে মামলা করব। বিএনপি অন্যায়কারীদের জায়গা নয়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ, যত বড় শক্তিশালীই হোক, যদি চাঁদাবাজ হয় তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’

    সরওয়ার আরও বলেন, ‘কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে জনগণকেই ঐক্যবদ্ধ হয়ে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে সবাইকে সচেতন ও দৃঢ় থাকতে হবে।’

    সরওয়ার আলমগীর তার বক্তব্যে নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা যদি ভেতর থেকে দুর্বল হই, তাহলে আওয়ামী লীগের অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে শক্তি সঞ্চার হবে না। তাই সবাইকে সততা, ন্যায়নীতি ও জনগণের আস্থার পথে থাকতে হবে।’

    বৈঠকে আরও বক্তব্য দেন- বিএনপি নেতা মোবরক হোসনে কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল চৌধুরী, ফরিদ কোম্পানি, নাছির উদ্দীন চৌধুরী, সিরাজ উদদৌলা চৌধুরী, হাসানুল কবির বাবর, হাসানুল কবির, এনাম সওদাগর, সাদ্দাম তালুকদার, মো. মামুন, বশির উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

    আ.লীগ বঙ্গোপসাগর ভারতের সীমান্ত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত দর…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Top Trending

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 20263 Views

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু…

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 20262 Views

    যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মিডটার্ম নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.