Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 2026

    দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন
    ● সর্বশেষ

    নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন

    September 15, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভে নেমেছে জেন-জি আন্দোলন।

    রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ ও স্লোগান দেয় জেন-জি আন্দোলনের অন্যতম সংগঠক সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন একটি দল।

    জেন-জিদের অভিযোগ, নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তাই কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই। খবর সেতোপাতির। 

    তারা বলেন, আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের আটকাতে পারবে না। যেখান থেকে বসিয়েছি, সেখান থেকেই তুলে ফেলব। 

    তিনি অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট ওমপ্রকাশ আর্যল ভেতর থেকেই নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন! বিক্ষোভে গুরুং গত সপ্তাহের বিক্ষোভে হতাহতদের স্বজনদেরও সঙ্গে এনেছিলেন।

    প্রধানমন্ত্রী কার্কি সিদ্ধান্ত নিয়েছেন, আইনজীবী আর্যল আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। এর আগে তিনি রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী ও কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে মনোনয়ন দেন। সুপ্রিম কোর্টে লোকমান সিং কার্কিকে দুর্নীতি দমন কমিশনের প্রধান করার বিরুদ্ধে রিট করে আলোচনায় আসেন আর্যল। তিনি নানা জনস্বার্থ মামলায় লড়াই করেছেন এবং কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির আইন উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।  

    জেন-জি’র ব্যানারে দুর্নীতিবিরোধী আন্দোলনে ইতোমধ্যে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যা দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী গণআন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে। গত সোমবার ও মঙ্গলবারের আন্দোলনে সরকারি ও বেসরকারি সম্পত্তি শত শত কোটি রুপির ক্ষতি হয়েছে।

    অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া রমেশ্বর খনাল এর আগে ৪৪৭ পৃষ্ঠার একটি অর্থনৈতিক সংস্কার প্রতিবেদন জমা দিয়েছিলেন কেপি শর্মা ওলি সরকারের কাছে।

    অন্যদিকে, কুলমান ঘিসিং দেশের লোডশেডিং কমিয়ে আনার জন্য ব্যাপক প্রশংসিত হন। যদিও পরে ওলি সরকার তাকে হিতেন্দ্র দেব শাক্যর মাধ্যমে প্রতিস্থাপন করে, যা তীব্র জনরোষের জন্ম দেয়।

    প্রধানমন্ত্রী কার্কি শনিবার সন্ধ্যা থেকে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে আলোচনায় বসেন এবং রবিবার সন্ধ্যায় সিদ্ধান্ত চূড়ান্ত করেন যে, অ্যাডভোকেট আর্যাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়র দায়িত্বও পালন করবেন।

    অর্থমন্ত্রীর দায়িত্বে রমেশ্বর খনাল এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে কুলমান ঘিসিংকে নিয়োগ আগেই চূড়ান্ত করা হয়েছিল।

    অন্তর্বর্তী প্রধানমন্ত্রী জেন-জি আন্দোলন নেপাল নেপাল বিক্ষোভ নেপাল রাজনীতি পদত্যাগ দাবি বালুওয়াতার রাজনৈতিক অস্থিরতা সুদান গুরুং সুশীলা কার্কি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 2026

    দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 20260 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (UAE) রাষ্ট্রদূত আবদুল্লাহ…

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 2026

    দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

    September 28, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 20260 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের…

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 20260 Views

    দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য জি এম…

    দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

    September 28, 20260 Views

    দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.