যুক্তরাষ্ট্রের পরমাণু নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের অবস্থান, দেশটির পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে অবস্থান এখন “অপরিবর্তনীয়”।

সোমবার (১৫ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, জাতিসংঘে দেশটির স্থায়ী মিশন ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ দপ্তরে এ বার্তা পৌঁছে দিয়েছে। জানানো হয়, সর্বোচ্চ আইন অনুযায়ী পারমাণবিক অবস্থান স্থায়ীভাবে নির্ধারিত এবং সেটি পরিবর্তনের কোনো সুযোগ নেই।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের চাপকে ‘উসকানিমূলক’ ও ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে। তারা আরও জানিয়েছে, মার্কিন পারমাণবিক হুমকি মোকাবিলায় পারমাণবিক অস্ত্রই এখন তাদের জন্য ‘অবশ্যম্ভাবী বিকল্প’।

Share.
Leave A Reply

Exit mobile version