Close Menu
    What's Hot

    পাকিস্তান-সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের অনুমোদন, কার্যকর আইন

    November 14, 2026

    দেশের চিকিৎসকরা রাজনীতির কারণে বঞ্চিত হয়েছেন: মির্জা আব্বাস

    November 14, 2026

    ট্রাকে চাঁদাবাজি, বিএনপির দুই নেতা বহিষ্কার!

    November 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নির্বাচন বানচালের চেষ্টাকারীরা প্রধান উপদেষ্টার কাছাকাছি রয়েছে : ফারুক
    ● সর্বশেষ

    নির্বাচন বানচালের চেষ্টাকারীরা প্রধান উপদেষ্টার কাছাকাছি রয়েছে : ফারুক

    September 15, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা চালাচ্ছে, তারা এখান (প্রেস ক্লাব) থেকে ৫০০ ফুট দূরে রয়েছে। আপনার কাছাকাছি রয়েছে।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

    বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, হাসিনা ও তার মেয়ে দিল্লিতে রয়েছে। এছাড়াও যে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীও দিল্লিতে রয়েছে। আজ যারা আমাদের রক্তকে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে, তাদের মধ্যে যারা দেশ নিয়ে ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত, তাদের মধ্যে দুএকজন ছাড়া এ সরকার কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে।

    নির্বাচন কমিশনকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন কমিশন প্রধান ইতোমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। কিন্তু আপনার নির্বাচনের ট্রেনে যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা (আওয়ামী প্রেতাত্মা) আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সঙ্গে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য।

    তিনি বলেন, বাংলাদেশে যারা আন্দোলনে ছিলেন, হয়ত এখন কিছুটা দূরত্ব হতে পারে। আমি তাদের কাছে আবেদন জানাব, বাংলাদেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন। হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছেন– আমার ভোট আমি দেব এবং সেই ভোটে আমি যদি জয়লাভ করতে পারি, তাহলে যারা ১৬ বছর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে।

    বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, শহীদ জিয়া ও বেগম জিয়াকে দেশের মানুষ যেমনিভাবে সততা ও আপসহীনের জন্য ভালোবেসেছে, তেমনিভাবে ১৬ বছর ধরে আপনি (তারেক রহমান) গণতন্ত্র রক্ষা করার জন্য নেতাকর্মীদের যেভাবে উজ্জীবিত করে রেখেছেন, সেজন্য মানুষ আপনাকে ভালোবাসে।

    সমাবেশে অপরাজেয় বাংলাদেশের সহ সভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী উপস্থিত ছিলেন।

    উপদেষ্টা চেষ্টাকারী ফারুক বিএনপি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    পাকিস্তান-সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের অনুমোদন, কার্যকর আইন

    November 14, 2026

    দেশের চিকিৎসকরা রাজনীতির কারণে বঞ্চিত হয়েছেন: মির্জা আব্বাস

    November 14, 2026

    ট্রাকে চাঁদাবাজি, বিএনপির দুই নেতা বহিষ্কার!

    November 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    পাকিস্তান-সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের অনুমোদন, কার্যকর আইন

    November 14, 20260 Views

    পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে করা ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে তুরস্ক। এ সংক্রান্ত আইন…

    দেশের চিকিৎসকরা রাজনীতির কারণে বঞ্চিত হয়েছেন: মির্জা আব্বাস

    November 14, 2026

    ট্রাকে চাঁদাবাজি, বিএনপির দুই নেতা বহিষ্কার!

    November 14, 2026
    Top Trending

    পাকিস্তান-সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের অনুমোদন, কার্যকর আইন

    November 14, 20260 Views

    পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে করা ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে তুরস্ক।…

    দেশের চিকিৎসকরা রাজনীতির কারণে বঞ্চিত হয়েছেন: মির্জা আব্বাস

    November 14, 20263 Views

    অতীতে দেশের চিকিৎসকরা রাজনৈতিক প্রভাবের কারণে নানা ধরনের বঞ্চনার শিকার হয়েছেন বলে…

    ট্রাকে চাঁদাবাজি, বিএনপির দুই নেতা বহিষ্কার!

    November 14, 20262 Views

    ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির দুই নেতাকে দল থেকে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.