Close Menu
    What's Hot

    ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

    August 6, 2026

    প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কাজ করছে ইরান, জানালেন সেনাবাহিনীর মুখপাত্র

    August 6, 2026

    তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ইসরায়েলকে শাস্তি দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর
    ● সর্বশেষ

    ইসরায়েলকে শাস্তি দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

    September 14, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে সংঘটিত সকল অপরাধের জন্য ইসরায়েলকে শাস্তির মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি।

    রোববার (১৪ সেপ্টেম্বর) দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামি সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান। বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের দায়মুক্তির অবসান ঘটিয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে।

    আকাশসীমা লঙ্ঘন করে দোহায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্ব। কাতারের প্রতি বৃহত্তর সমর্থনের অংশ হিসেবে রোববার দোহায় শুরু হয়েছে আরব-মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলন।

    সম্মেলনে আরব রাষ্ট্রগুলো ‘বর্বর’ ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আইনগত পদক্ষেপ নেবে তা সমর্থন করেছে। কাতারের প্রধানমন্ত্রী বলেন, এই আক্রমণের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

    তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বৈত নীতি পরিত্যাগ করার এবং ইসরাইলের সমস্ত অপরাধের জন্য তাদেরকে জবাবদিহি করার সময় এসেছে। ইসরাইলকে অবশ্যই জানতে হবে যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ক্রমাগত গণহত্যা যুদ্ধ, যার লক্ষ্য তাদের মাতৃভূমির বাইরে জোরপূর্বক স্থানান্তর করা, যত মিথ্যা যুক্তিই দেওয়া হোক না কেন, সফল হবে না।

    কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলি সরকার একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে, ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের জনগণের, যার মধ্যে তাদের নিজস্ব জনগণও রয়েছে, মুখোমুখি যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করছে এবং এটি একটি গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে।

    গত সপ্তাহে কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলার পর কাতারের প্রতি সংহতি জানাতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
    হামাস জানিয়েছে, ওই হামলায় তাদের পাঁচজন সদস্য নিহত হলেও শীর্ষ নেতারা নিরাপদ রয়েছেন।

    এই হামলার পর উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের মিত্র আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার চেষ্টা করছে। এতে করে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে আমিরাত প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল।

    Gaza crisis Israel war crimes Sheikh Mohammed bin Abdulrahman Al-Thani আরব ইসলামি সম্মেলন ইসরায়েল কাতার প্রধানমন্ত্রী দোহা সম্মেলন ফিলিস্তিন মধ্যপ্রাচ্য সংঘাত হামাস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

    August 6, 2026

    প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কাজ করছে ইরান, জানালেন সেনাবাহিনীর মুখপাত্র

    August 6, 2026

    তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

    August 6, 20264 Views

    পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর ১৬ আগস্ট থেকে সরকার আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু…

    প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কাজ করছে ইরান, জানালেন সেনাবাহিনীর মুখপাত্র

    August 6, 2026

    তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

    August 6, 2026
    Top Trending

    ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

    August 6, 20264 Views

    পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর ১৬ আগস্ট থেকে সরকার আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি…

    প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কাজ করছে ইরান, জানালেন সেনাবাহিনীর মুখপাত্র

    August 6, 20263 Views

    ইরানের সেনাবাহিনী বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন, নতুন সামরিক সরঞ্জাম সংযোজন এবং সদস্যদের…

    তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

    August 6, 20263 Views

    ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বৃহস্পতিবার বিকেল থেকে গ্যাস…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.